বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১১:০০ এএম
রনি মিয়া মানিকগঞ্জ জেলা প্রতিনিধি জাতীয় দৈনিক আই বার্তা কিছু যাত্রীকে উদ্ধার করা হয়েছে, এখনও নিখোঁজ অনেক যাত্রী। আজ বুধবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে পদ্মায় আস্তে আস্তে ফেরিটি ডুবে যেতে থাকে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের চিৎকার শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। দুর্ঘটনার পর ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন ফেরিটিতে থাকা অনেক যাত্রী। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। বাংলাদেশ থেকে আরও পড়ুন হোলি আর্টিজানে জঙ্গি হামলা ও হত্যা মামলার রায় ৩০ অক্টোবর ৯ অক্টোবর মার্কিন পর্যবেক্ষক দলের সঙ্গে আ.লীগের বৈঠক সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে যশোরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের রণাঙ্গনের স্মৃতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ খালেদ নেওয়াজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে ৫ নম্বর ঘাট এলাকার কাছাকাছি রজনীগন্ধা নামের ফেরি ডুবে যায়। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান তিনি। এসময় ফেরিতে ৯টি যানবাহন ছিল বলে জানা গেছে। এসব যানবাহনের সাথে কয়েক শতাধিক যাত্রীসহ ডুবে যায় ফেরিটি। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিসে সাথে কাজ শুরু করেছে স্থানীয়রা। উদ্ধার কাজে অংশ নেয়া এক ফায়ার সার্ভিস কর্মী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে নবগ্রাম ইউনিট থেকে আমরা দ্রুত এসে কাজ শুরু করেছি। কয়েকজনকে উদ্ধারও করা হয়েছে। ডুবে যাওয়া ফেরিতে থাকা বেশ কয়েকটি ট্রাক ভেসে যেতে দেখেছি। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ফেরিতে নয়টি ট্রাক ছিল। মঙ্গলবার রাত ১টায় ফেরিটি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসে। ঘন কুয়াশায় পথ দেখতে না পেয়ে মাঝ নদীতে আটকে ছিল অনেকক্ষণ। পরে কুয়াশা কেটে গেলে তীরে ভেড়ার সময় সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত