সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৭ এএম
ইমাম হোসেন হৃদয় পটুয়াখালী জেলা প্রতিনিধি পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে কলেজ ছাত্রী এক তরুণী। মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া গ্রামের ২নং আবাসনে প্রেমিক রাব্বির বাসার সামনে অবস্থান নেন ওই তরুণী। বিষয়টি জানাজানি হলে রাব্বির বাড়ির সামনে ভিড় জমায় উৎসুক জনতা। ওই তরুণী জানান, প্রায় ৩ বছর আগে পটুয়াখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র রাব্বির সঙ্গে কলাপাড়া পৌর শহরের ফলপট্টিতে পরিচয় হয় তাদের। পরে মোবাইলে প্রেম হয়। এরপর তারা দুজনেই বিয়ের সিদ্ধান্ত নেন এবং গোপনে বিয়ে করেন। পরে তারা পটুয়াখালীর শান্তিবাগ এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ৯ মাস একসঙ্গে থাকেন। কিন্তু বিয়ের বিষয়টি রাব্বির পরিবার জানলে তরুণীকে না জানিয়েই বাসা ছেড়ে লাপাত্তা হয়ে যায় রাব্বি। তরুণী আরও বলেন, রাব্বী আমাকে কোনো দিন তার বাড়িতে নিয়ে যায়নি। সে চলে যাওয়ার পর আমি অনেকবার যোগাযোগের চেষ্টা করেও রাব্বির খোঁজ পাইনি। শেষে কোনো উপায় না পেয়ে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে বিষের বোতল হাতে অনেশন শুরু করি। মঙ্গলবার সকালে রাব্বির বাড়িতে যাওয়ার পর রাব্বির মা আমাকে মারধর করেছেন। এ ঘটনায় ওই বাড়িতে গিয়ে রাব্বিকে খুঁজে পাওয়া না গেলেও তার বাবা শাহিন প্যাদা বলেন, আমার ছেলেকে কয়েকজন ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ধরে নিয়ে কুয়াকাটায় জোরপূর্বক বিয়ে করতে বাধ্য করেছেন ওই খারাপ মেয়েটার সঙ্গে। আমরা ইতিমধ্যে মামলা করেছি। এ ছাড়া ওই মেয়ের বেশকিছু আপত্তিকর ভিডিও রয়েছে আমার কাছে। আমার ছেলে ওই মেয়ের সঙ্গে কোনোদিনই ভাড়া বাসা নিয়ে থাকেনি, এগুলো সব মিথ্যা ও বানোয়াট।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত