সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৭ এএম
কেসিসি মেয়র . আবু বকার সিদ্দীক হিরা। (খুলনা ব্যুরো প্রধান) খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লাইসেন্সবিহীন কোন যানবাহন খুলনা শহরে চলতে দেওয়া হবেনা। খুলনা একটি পুরাতন ঐতিহ্যবাহী জেলা। এই জেলা শহরকে সুন্দর ও তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে হবে। মানুষের প্রত্যাশা যানজটমুক্ত শহর। এই যানজটমুক্ত শহর গড়তে সকলের সচেতনতা ও সহযোগিতা দরকার। তিনি আজ ভবনের জিআইজেড সম্মেলনকক্ষে খুলনার পুলিশ কমিশনার ও প্রতিনিধি দলের সাথে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন। সিটি মেয়র আরও বলেন, যারা অবৈধভাবে ফুটপাত দখলে রেখেছেন তাদের নিজের ইচ্ছায় ছেড়ে দিতে হবে। সরকার মাদকের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি ঘোষণা করেছে। যারা মাদক ক্রয়, বিক্রয় ও সেবন করেন সে যে দলের হউক তাদের ছাড় দেওয়া হবে না। এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলে শহর ভালো থাকবে এবং শহরের মানুষগুলো ভালো থাকবে। সভায় অবৈধ বেবি ট্র্যাক্সি, ইজিবাইক, ব্যাটারি চালিত রিক্সা বন্ধ, যানজট নিরসন, অবৈধ প্যানা, পোস্টার, ব্যানার, ফুটপাত দখলমুক্তকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার মোছা: তাসলিমা খাতুন, উপপুলিশ কমিশনার (ট্রাফিক) মনিরা সুলতানা, কেসিসির চীফ প্ল্যানিং অফিসার আবির উল জব্বারসহ বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত