সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৮ এএম
আবু বকার সিদ্দীক হিরা । (খুলনা ব্যুরো প্রধান ) বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে নতুন শিক্ষামন্ত্রী, শিক্ষা মহাপরিচালক সহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)-এ গিয়ে কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস এসব উপহার সামগ্রী তুলে দেন । অধ্যক্ষ বটু গোপাল দাস জানান, শেখ হেলাল উদ্দীন এমপির পক্ষ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, কলেজ শাখা-১ এর উপ-পরিচালক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, কলেজ শাখা-২ এর সহকারী পরিচালক মোহাম্মদ তানভীর হাসনের সাথে সৌজন্য সাক্ষাৎ করে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়। এসময় শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি ও মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ কর্তৃক বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নামে প্রতিষ্ঠিত কলেজটি দক্ষিণ বাংলার মধ্যে অন্যতম নান্দনিক শিক্ষাপ্রতিষ্ঠান। সরকারি এ কলেজটির অধ্যক্ষ বটু গোপাল দাস একাধিকবার খুলনা বিভাগের শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। সৌজন্য সাক্ষাতকালে শেখ হেলাল উদ্দীন কলেজ ও মাউশির শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত