বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১১:০১ এএম
মো:আমিনুল ইসলাম বিশেষ প্রতিনিধি খাগড়াছড়ি জেলার গুইমারা থানাধীন ১নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ লোকালয় থেকে প্রায় ১৫ কি.মি দূরে চৌধুরী পাড়া নামক স্থানে দূর্গম পাহাড়ী এলাকার মধ্যে ৩.৫ (সাড়ে তিন) একরের অধিক পরিত্যাক্ত ভূমিতে চাষাবাদরত অবস্থায় ৩০২৫ (তিন হাজার পঁচিশ) টি গাঁজা গাছ যার সমুদয় ওজন ৩০,২৫০ (ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) কেজি, যার আনুমানিক মুল্য ৩০,২৫০০০০০ (ত্রিশ কোটি পঁচিশ লক্ষ) টাকার অধিক জব্দতালিকা মূলে জব্দ করেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম (বার)এর নের্তৃত্বে গুইমারা থানার বিশেষ আভিযানিক দল। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিয়া বিপিএম (বার), পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় এবং পুলিশ সুপার মুক্তা ধর এর দক্ষ নেতৃত্বে জেলা পুুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় অসাধু ব্যবসায়ী অত্র গুইমারা থানার দূর্গম পাহাড়ের গহীণ জঙ্গলে সুপরিকল্পিতভাবে বানিজ্যিক ভিত্তিতে বিশাল এলাকা নিয়ে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষাবাদ করছে। পরবর্তীতে পুলিশ সুপারের নের্তৃত্বে গুইমারা থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন সহ গুইমারা থানার একাধিক চৌকস টিম ১৬ জানুয়ারি সকালে সকাল ০৭:৩০ ঘটিকা থেকে ১৪.৩০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনার মাধ্যমে তিন একরের অধিক জায়গা জুড়ে অবস্থিত গাঁজার বিশাল বাগান উদঘাটন করে। ঘটনাস্থলে প্রাপ্ত জব্দকৃত ৩০২৫ (তিন হাজার পঁচিশ) টি গাঁজা গাছ যার ওজন ৩০,২৫০ (ত্রিশ হাজার দুইশত পঞ্চাশ) কেজি যার আনুমানিক মুল্য ৩০,২৫০০০০০ (ত্রিশ কোটি পঁচিশ লক্ষ) টাকা। উপস্থিত বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদুল আলম এর উপস্থিতিতে জব্দকৃত গাঁজার মধ্যে ১৫ কেজি গাঁজা নমুনা আলামত হিসেবে সংরক্ষন করে অপরাপর ৩০,২৩৫ কেজি গাঁজা ঘটনাস্থলে ধ্বংস করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে । এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত