আনোয়ারায় সবজির চাহিদা মিটাচ্ছে ফকিরার চর

আনোয়ারায় সবজির চাহিদা মিটাচ্ছে ফকিরার চর

sub-editor    ০২:২৬ পিএম, ২০২৪-০১-১৪    62

আনোয়ারায় সবজির চাহিদা মিটাচ্ছে ফকিরার চর

(চট্টগ্রাম) স্টাফ রিপোর্টার 
আফসানা আক্তার

আনোয়ারা, বাঁশখালি, চন্দনাইশ, সাতকানিয়া চার উপজেলার মোহনা সাঙ্গু নদীর তীর। এই দীর্ঘ তিন কিলোমিটার তীরবর্তী চর এলাকাটি আনোয়ারা উপজেলার সবজির প্রাণ কেন্দ্র ফকিরার চর নামেও পরিচিত। ফকির হাটের মিয়া হাজী দৌলতের মাজার সংলগ্ন বিস্তৃত মাঠজুড়ে কৃষকরা উৎপাদন করে  নানা ধরনের সবজি। গতবছর  সবজি রোপনের মৌসুমে ভারতের ওড়িশা এলাকায় আঘাত হানা ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে শীতকালীন সবজি উৎপাদনের স্বপ্ন ভঙ্গ হয়েছে সবজির এই প্রাণ কেন্দ্র ফকিরার চরের শত শত  কৃষকদের। তবে এবছর বিস্তৃত এই চর এলাকায় সবজি উৎপাদনে হয়েছে কৃষকের বিপ্লব।
বিশেষ করে আধুনিক প্রযুক্তি, সময়োপযোগী কৃষিনীতি ও কৃষকদের অক্লান্ত পরিশ্রমে এখানে সবজির বাম্পার ফলন হয়েছে বলে মনে করেন কৃষিবিদরা। বিশেষ করে সিম, টমেটো, বেগুন, কপি ও বিদেশী কয়েকটি সবজি উৎপাদনে বাজিমাত করেছে কৃষকরা। এসব সবজি স্থানীয়ভাবে চাহিদা পূরণের পাশাপাশি বিক্রি হচ্ছে চট্টগ্রাম শহরের বড় বড় কাঁচাবাজর গুলোতে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবার উপজেলার ১২শ ৯৩ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হয়েছে।  যার মধ্যে হাইলধর, বরুমচড়া, জুঁইদণ্ডি, বটতলী হয়েছে সবচেয়ে বেশি। এসব এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় হাইলধর ইউনিয়নের ফকিরার চরে। এখানে উৎপাদিত সবজির মধ্যে রয়েছে আলু, বেগুন, সিম, টমেটো, কফি, মুলা, মিষ্টি কুমড়া, লাউ, সরিষা আর ব্যাপকভাবে হয় চীনা বাদাম। এছাড়াও গীষ্মকালীন সবজিও হয় ব্যাপক। এবং লাল মরিচের জন্য বিখ্যাত এই চর। 

সরেজমিনে চর অঞ্চল ঘুরে দেখা যায়, কৃষকরা বিষমুক্ত সবজি উৎপাদনে কীটনাশক ব্যাবহার না করে  পোকা দমনে অভিনব পদ্ধতি ব্যবহার করছে। পোকা দমনে অতীতে কৃষকরা হরেকরকমের কীটনাশক ব্যবহার করলেও বর্তমানে বাজারে কীটনাশকের দাম চড়া এবং জমিতে কীটনাশকের ক্ষতিকর প্রভাবের কারণে সাম্প্রতিক সময়ে কৃষকরা নতুন এই কৌশলের মাধ্যমে পোকা ধমনের দিকে ঝুঁকছে। পোকা দমনের এই ফাঁদ পেরিওম্যান ফাঁদ হিসেবে পরিচিত। এই ফাঁদ ব্যবহার করে পোকা ধমনে তারা আশানুরূপ সাফল্য পাচ্ছেও বলে জানান কৃষকেরা।

ইছাখালী গ্রামের কৃষক মোহাম্মদ কাসেম জানান, এক কানি জমিতে বেগুন চাষ করলে খরচ হয় ১৫-২০ হাজার টাকা। আর সঠিকভাবে উৎপাদিত হলে প্রায় ২ থেকে আড়াইশ’ মণ বেগুন হয়। এতে প্রায় দেড় লাখ টাকা লাভ আসে। এ বছর সবজির দাম বেশি পাওয়ায় অনেক কৃষকের ভাগ্য বদলে গেছে। এবার মিষ্টি কুমড়া ছাড়া অন্য সব সবজিতে ফলন বেশ ভালো হয়েছে।

মাহমুদ নামের আরেক কৃষক বলেন, কৃষি কর্মকর্তারা সবসময় খবরাখবর নেন। এখানে বেশ কিছু প্রদর্শনী দিয়েছেন। যে প্রদর্শনীগুলো দেখে বাকী কৃষকরা আগ্রহী হয়ে ওঠছেন। ফলে চরের দক্ষিণ পাড়ে চীনা বাদামে  কয়েকবছর যাবৎ বেশ সাফল্য পাওয়া যাচ্ছে। এই বছরও অন্যান্য সবজির মত আমি দেড় খানি জমি চীনা বাদামের চাষ করেছি।

সবজির ফলন নিয়ে এখানকার অন্যান্য কৃষকরা বলেন, বর্তমানে সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে। তবুও এখানকার চরঞ্চলের সবজি উৎপাদন হয় এখন প্রযুক্তির মাধ্যমে। যার ফলে একদিকে উৎপাদনে খরচ ও সময় কমেছে অন্য দিকে রোগবালাই থেকে ফসল রক্ষা করা সহজ হয়েছে। ফলে চাষ করে লাভবান হচ্ছেন এখানকার চাষিরা।

হাইলধর ফিয়াক সেন্টারের পরিচালক উপসহকারী কৃষি কর্মকর্তা আকাশ দাশ  বলেন, এই চরের জমি খুবই উর্বর। এ চরে লক্ষ্যমাত্রার চেয়ে যে কোনো ফসল বেশি হয়। এখানকার কৃষকরা প্রযুক্তি বুঝে। তবে গত কয়েক বছর ধরে সাঙ্গু নদীর দুই  চরে সবজি উৎপাদনে নীরব বিপ্লব ঘটছে। উপজেলার সমতল এলাকায় যে, পরিমাণ সবজি চাষ হয়, তার চেয়ে বেশি সবজি হয় হাইলধর ইউনিয়নের ফকিরার চরে উৎপাদন হয়। আমরাও কৃষি বিভাগ সবজির এই প্রাণকেন্দ্র নিয়ে আলাদা পরিকল্পনা নিয়ে থাকি। সেই অনুযায়ী কৃষকদের নিয়ে কাজ করে থাকি।

এবিষয়ে আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, ফকিরার চর আনোয়ারার কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা৷ এখানে যা সবজি উৎপাদন হয় তা স্থানীয়দের চাহিদা মিটিয়ে শহরেও নিয়ে যাওয়া হয়৷ প্রতি বছর আমরা চাই নতুন নতুন সবজির সাথে কৃষকদের পরিচয় করাতে। এরই অংশ হিসেবে ওখানে এখন ভুট্টা, বাদাম, ঢেঁড়স উৎপাদন করা হচ্ছে।  চরটিতে কৃষকদের জন্য সব সুযোগ সুবিধা রয়েছে এবং সেচের কোনো সমস্যাও নাই।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ