বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ১১:৪৮ এএম
মো নুরুল্লা সবুজ চট্টগ্রাম বোয়ালখালী উপজেলা প্রতিনিধি বোয়ালখালীতে ইউপি সদস্য শেখ কামালের ছুরিকাঘাতে এস এম ইয়াছিন (২৬) নামের এক ছাত্রলীগ নেতা আহত হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাত আটটায় উপজেলার আমুচিয়া ইউনিয়নের কালাইয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে। শেখ কামাল আমুচিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও এস এম ইয়াছিন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং কালাইয়ার হাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বলে জানা যায়। ঘটনার বিস্তারিত জানতে চাইলে এস এম ইয়াছিন বলেন, আমি কালাইয়ার হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। গত কিছুদিন ধরে মো. রফিক নামের এক ব্যবসায়ীকে ইউপি সদস্য শেখ কামাল ও তার অনুসারীরা বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। কোন কারণে হুমকি দিলে তা বিচারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করি। কিন্তু ইউপি সদস্য শেখ কামাল কোন কথায় কর্ণপাত না করে অতর্কিতভাবে আমার মাথায় চুরি দিয়ে আঘাত করতে থাকে।পরে আমাকে তার অনুসারী ১০-১৫ জনসহ কোমরে পিঠে লাথি মারে এবং গাছ দিয়ে আমার পায়ে আঘাত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় ইয়াছিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়। সেখানে তার মাথায় ১০-১২ টি সেলাই করা হয়েছে বলে জানান তিনি। এদিকে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য শেখ কামাল বলেন, এ ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। আমি এসে দেখতে পায় সে গ্লাস দিয়ে তার মাথা ফাটিয়ে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করছে এবং আমাকে ফাঁসানো হচ্ছে। উল্টো সে আমাকে গালি গালাজ করতে থাকে। ছাত্রলীগের ক্ষমতা দেখিয়ে ক্ষমতার অপব্যবহার করে প্রতিনিয়ত। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন করেন থানার উপ পরিদর্শক মো. সাইফুল। এ বিষয়ে জানতে তাঁকে ফোন করা হলে তিনি ওসি সাহেব জানেন বলে ফোন কেটে দেন।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত