সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:০৮ এএম
জগন্নাথপুর প্রতিনিধি:
জয়নাল আবেদীন তালুকদার এর মৌরসি সম্পত্তি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা, রোপণকৃত ধান চারা মই দিয়ে নষ্ট করে ফেলা, বাড়ি ঘর ভাংচুর ও দোকানপাট লোটপাট সহ নগদ টাকা লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে একই গ্রামের প্রতিপক্ষ এখলাছুর রহমান নিক্সন গং এর বিরুদ্ধে।
ঘটনাটি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের কান্দারগাও গ্রামে গত ০৮/০১/২০২৪ সোমবার সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় সংঘটিত হয়েছে বলে জানা যায়।
সাংবাদিক শামসুর রহমান জাবেদ, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন তালুকদার ও ১নং কলকলিয়া ইউ/পির ছাত্রলীগ (১) যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান তালুকদার মুকুল গং অভিযোগ করেন - পূর্ব শত্রুতার জেরে এখলাছুর রহমান নিক্সন ও সাজ্জাদ গং দেশিয় অবৈধ অস্ত্র দা, রামদা নিয়ে ত্রাস সৃষ্টি করে, ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ি ঘর ভাংচুর করে এবং বাড়িতে আক্রমণ করে।
ঘটনার ভিডিও চিত্র ও ষ্টীল ছবিতে দেখা যায়
এখলাছুর রহমান নিক্সন ও তার ভাই সাজ্জাদ গং রামদা হাতে নিয়ে ২০/২৫ জন দাঙ্গাবাজ লোকজন নিয়ে হামলা ও আক্রমণ করে।
হামলার ক্ষতিগ্রস্ত জয়নাল আবেদীন বলেন - প্রতিটি ঘটনার মুলহোতা নিক্সন, শিপন, কান্দারগাও গ্রামের মূল ষড়যন্ত্রের পরিকল্পনাকারী মৃত- তবারক আলীর ছেলে আব্দুন নুর এবং তাদেরকে আস্কারা দিচ্ছেন জগন্নাথপুর থানার এসআই মিজান।
এই ঘটনাগুলোর সঠিক তথ্য ও তদন্তকে দামাচাপা দিয়ে যাচ্ছে এবং এসআই মিজান ঘটনা স্থল পরিদর্শন না করেই বিবাদীদের সাথে হাত মিলিয়ে আইনের সঠিক প্রয়োগ না করে অপরাধীদেরকে সুযোগ সুবিধা দিয়ে জয়নাল আবেদীন তালুকদার এর পরিবারবর্গের প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ঠেলে দিচ্ছেন বলে জোর অভিযোগ করে জয়নুল আবেদীন বলেন- আমাদের নিরাপত্তা ও মৌরসি সম্পত্তি রক্ষার্থে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদৃষ্টি আকর্ষন কামনা করছি নয়তো আমি ও আমার পরিবার বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে।
এ প্রতিনিধিকে জয়নাল আবেদীন বলেন - আমরা ঘটনার সাথে সাথে জগন্নাথপুর থানায় অভিযোগ দিয়েছি এবং মামলার প্রস্তুতি চলছে।
কিন্তু এব্যাপারে অনেক চেষ্টা করেও নিক্সন গংদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত