সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১০ এএম
ভ্রাম্যমান আদালতের অভিযান নুর আলম স্টাফ রিপোর্টার শেরপুর,ময়মনসিংহ শেরপুরের নালিতাবাড়ীতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ১০ টন ভেজাল জিপসাম সার জব্দ করে ভ্রাম্যমান আদালত ৷ পরেব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল। উপজেলা প্রশাসন সুত্র জানায়, চলমান বুরো আবাদে কৃষক কে ঠকিয়ে ভেজাল ও নকল সার বিক্রি করে আসছিল একটি অসাধু ব্যবসায়ী চক্র। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে পৌরশহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এতে মেসার্স জারা এগ্রো লিমিটেড নামে এক দোকানে প্রায় ১০ টন নকল ও ভোজাল জিপসাম সারসহ বেশকিছু প্যাকেট অন্যান্য জিংক এবং বোরণ পাওয়া যায়। পরে ওইসব সার জব্দ করে মেসার্স জারা এগ্রো লিমিটেডের স্বত্তাধিকারীকে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ মোতাবেক ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ২ মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত