সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:০৫ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিপুল ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। বেসরকারি সূত্র থেকে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা ভোট পেয়েছেন ১৮৯১০২। এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির হাতুড়ী প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান পেয়েছেন ৪০৪১ টি, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের খন্দকার ফায়েকুজ্জামান পেয়েছেন ১৯০৯ টি, ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপির আম প্রতীকের প্রার্থী মো: মনিরুল ইসলাম ৫৮০ টি, ইসলামী ঐক্যজোট মিনার প্রতীকের মোঃ মাহবুবুর রহমান ১৮৫২ টি, গণফ্রন্টের মাছ প্রতীক প্রার্থী মোঃ লতিফুর রহমান ৫৮২টি, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ নুর ইসলাম ১৩৬৩ টি ও নির্বাচন থেকে সরে দাঁড়ানো আরেক স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সৈয়দ ফয়জুল আমির পেয়েছেন ৩৫৬টি। এর আগে সকাল ৮টা থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে দিয়ে দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। অপরদিকে নড়াইল-১ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বি এম কবিরুল হক। যার প্রাপ্ত ভোট ১,৩৪,২০৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মোঃ মিল্টন মোল্যা পেয়েছেন ৩৭৫৪ ভোট। এদিকে দ্বিতীয়বারের মতো এমপি পদে নির্বাচিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নড়াইলবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। ফেসবুকে মাশরাফী লিখেছেন, 'ধন্যবাদ নড়াইলবাসী'।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত