বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০১:১৭ এএম
মামুন হাসান-স্টাফ রিপোটার ১৫৬ ময়মনসিংহ-১১, ভালুকা আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচানে আ’লীগের বর্তমান এমপি (নৌকা প্রতীক) প্রার্থী কাজিম উদ্দিন আহমেদ ধনুকে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) জেলা আ’লীগের সহসভাপতি মো: আবদুল ওয়াহেদ জয়লাভ করেছেন। গোপন ব্যালটের মাধ্যমে রোববার (৭ জানুয়ারী) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মো: আব্দুল ওয়াহেদ ৯৫ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট। ৩৮ হাজার ৮৬০ ভোট বেশি পেয়ে ট্রাক প্রতীকের প্রার্থী বিজয় লাভ করেন। সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার কোথাও তোমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অনেকের হাতের আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে বিরম্বনায় পরতে হয়েছে। তাছাড়া কোন কেন্দ্রেই লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়নি। তবে নির্ধারিত সময়েই ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে রাত ৯ টায় নির্বাচনী এ ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো: এরশাদুল আহমেদ। তিনি বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণে অধিক আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করেন। নির্বাচনে ১০৫ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং ৪৫.৯২% শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে স্বতন্ত্র প্রার্থী মো: আবদুল ওয়াহেদ (ট্রাক প্রতীক) ৯৫ হাজার ২৮০ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্ব›িদ্ব আ’লীগের (নৌকা প্রতীক) বর্তমান এমপি কাজিম উদ্দিন আহমেদ ধনু পেয়েছেন ৫৬ হাজার ৪২০ ভোট।এ নির্বাচনে ভালুকায় মোট ভোটার ছিলো তিন লাখ ৩৫ হাজার ৯৯৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৬৭ হাজার ৩০৭, নারী ভোটার এক লাখ, ৬৮ হাজার ৬৮৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন দুইজন
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত