বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০১:৪৫ এএম
বরগুনা-১ আসনের আমতলীর পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সাথে সংশ্লিষ্ট থানায় এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করে অনুলিপিসহ নির্বাচন কমিশনকে ২৪ ঘণ্টার মধ্যে অবহিত করতে বলা হয়েছে। শুক্রবার (৫ জানুয়ারি) বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব (আইন) মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত চিঠিতে আমতলীর নির্বাচন কর্মকর্তাকে এ মামলা করতে নির্দেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ ডিসেম্বর আমতলীর পৌর মেয়র মো. মতিয়ার রহমান যুবলীগের বর্ধিত সভায় স্বতন্ত্র প্রার্থী গোলাম সারোয়ার ফোরকানকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তিমূলক বক্তব্য প্রদানসহ সাধারণ ভোটারদের হুমকি ও ভয়-ভীতি প্রদান করেন। এতে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩(২খ) ও ৭৭(১) এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ৬(খ), (গ) ও ১১ এর বিধান লঙ্ঘনের দায়ে আমলযোগ্য অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশনা দেয়ার বিষয়ে নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। অনতিবিলম্বে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য অনুরোধ করা হলো। এ বিষয় বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল হাই আল হাদী বলেন, ইসি (নির্বাচন কমিশন) থেকে সন্ধ্যায় একটি চিঠি পেয়েছি। আমতলী উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলে চিঠিতে দেয়া নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী প্রক্রিয়া সম্পাদন করবো।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত