বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০১:৪৫ এএম
চট্টগ্রাম প্রতিনিধি রাকিবুল ইসলাম অভি কাকন সরকার, শেরপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনের স্বতন্ত্র (ট্রাক) প্রার্থীর নির্বাচনি জনসভা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ দারোগ আলী পৌর পার্কে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র ট্রাক প্রতীকের প্রার্থী ছানুয়ার হোসেন ছানু তার বক্তব্যে বলেন, আমি মানুষের কাছে গেলে তারা আমাকে টাকার মালা দেয়, মুড়ি কিনে দেয় চাঁদা তুলে টাকা দেয়। আমাকে এই মানুষের ঋণ শোধ করার তৌফিক দিও আল্লাহ। তিনি আরও বলেন, নির্বাচিত হলে প্রথমেই শেরপুরের জন্য রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করার জন্য প্রধানমন্ত্রীর কাছে যাব। তিনি এসব না দেওয়া পর্যন্ত তার অফিস থেকে আমি বের হয়ে আসব না। এ সময় অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামসুন্নাহার কামাল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. ইলিয়াস উদ্দিন, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটনসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জনসভায় দুপুর থেকেই সদর উপজেলার ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন মহল্লা থেকে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা মিছিল নিয়ে পৌর পার্কে জড়ো হয়।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত