সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৭ এএম
গোলাম রাব্বানী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুগাঁওয়ে রাইস মিলে বয়লার বিস্ফোরণে নারী, শিশুসহ ৩ জন নিহত হয়। ৪ জানুয়ারি বৃহস্পতিবার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ওই গ্রামের সাগর দাসের স্ত্রী দীপ্তি দাস (৪০), উমাকান্ত দাসের ছেলে পলক দাস (১২) ও সাগর দাসের মেয়ে পূজা (১১)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাসপাড়া এলাকায় সাইদুল হকের হাসকিং মিলে ধান সিদ্ধের কাজ চলছিল। এ সময় অতিরিক্ত তাপে বয়লারটি বিস্ফোরণ হলে প্রায় ১শ গজ দুরে গিয়ে পরে। এতে পূর্ব থেকে সেখানে বসে থাকা দীপ্তি দাস, পলক ও পূজা বয়লারের আঘাতে ঘটনাস্থালেই মারা যান। এ ঘটনায় অপর ২ ব্যক্তি আহত হন। আহতরা হলেন সাগর (৫০) ও নিখিল দাস। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর পরই ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এছাড়াও ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ মোঃফিরোজ ওয়াহিদ জানান, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত