সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৯:৪৭ এএম
মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম। চট্টগ্রাম-১২ পটিয়া নির্বাচনী এলাকায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহারুল ইসলাম চৌধুরীর নৌকা মার্কার একটি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গতরাত আনুুমানিক তিনটায় দিকে কে বা কারা পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ্-নূর কলেজ গেইটে নৌকার মার্কার নির্বাচনী অফিসে আগুন লাগিয়ে দেন।তখন ঐ এলাকায় কর্মরত দোকান মালিক সমিতির দারোয়ান হুলাইন বেলমুড়ি এলাকার মোঃ আলী তৎক্ষণাৎ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও তার হাত আগুনে পুড়ে ক্ষতবিক্ষত হয়।তবে কে বা কারা এই আগুন দেওয়ার ঘটনা ঘটিয়েছে কেউ নিদিষ্ট কিছুই বলতে পারছেননা।আগুনে অফিসের প্যান্ডেল পোষ্টার ও কয়েকটি চেয়ার পুড়ে গেছে।বেশির ভাগ সরঞ্জাম অক্ষত আছে বলে সূত্রে জানা গেছে। এব্যাপারে হুলাইন ছালেহ্ নূর ডিগ্রী কলেজ ভোট কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব ও ঐঅফিসের দায়িত্ব প্রাপ্ত মোঃ ইদ্রিস খানঁ কপিলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- রাত আনুুমানিক ৩ টায় সময় আমাদের নৌকা মার্কার হুলাইন ছালেহ্ নূর কলেজ গেইট অফিসে দুর্বিত্তরা আগুন দিয়েছে, তবে কে বা কারা এই আগুন দেওয়ার ঘটনা ঘটাতে পারে এব্যাপারে এখনও আমরা অনুমান করতে পারছিনা।আমরা ঘটনা জানার সাথে সাথেই পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেবকে অভিহিত করেছি,উনি সকালে নিজেই পুলিশ ব্যাটেলিয়ন নিয়ে এসে দেখে গেছেন এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়ে গেছেন।এই ব্যাপারে কোন মামলা বা অভিযোগ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কপিল জানান-অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।আমরা এই জঘন্যতম ঘটনার তীব্র নিন্দাও তদন্তপূর্বক বিচারের দাবি জানাচ্ছি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত