সখীপুরে তিন শিশু কন্যা সন্তান নিয়ে স্বামীর ঘরের সামনে অবস্থান

sub-editor    ০৩:১৯ পিএম, ২০২৩-১২-৩১    172

সখীপুরে তিন শিশু কন্যা সন্তান নিয়ে স্বামীর ঘরের সামনে অবস্থান

মো: হাফিজুর রহমান সখীপুর উপজেলা প্রতিনিধি : টাঙ্গাইলের সখীপুরে তিন শিশু কন্যা নিয়ে স্বামীর ঘরের সামনে অবস্থান নিয়েছেন সেতু আক্তার (২৭) নামের এক নারী। গত তিনদিন ধরে চলছে এই অবস্থান কর্মসূচি। স্বামী উজ্জল মিয়া (৩৫) নিজের ঘরে তালা ঝুলিয়ে সটকে পড়েছেন। রাতে এসে ওই নারীকে টেনে হিঁচড়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় সেতু আক্তারের পড়নের কাপড়-চোপড় ছিড়ে যায়। আজ শনিবার বিকেলে উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া ‌এলাকায় সরেজমিনে গিয়ে ওই নারীকে লুঙ্গি পরিহিত অবস্থায় অনশনরত দেখা গেছে। প্রতিবেশী, পরিবারের লোকজন, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৬ বছর আগে উপজেলার বেড়বাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে উজ্জলের সঙ্গে পার্শ্ববর্তী বাসাইল উপজেলার জামাল মিয়ার মেয়ে সেতু আক্তারের বিয়ে হয়। ইতোমধ্যেই তাঁদের ঘরে এসেছে ফুটফুটে তিনটি কন্যা সন্তান। গত চার মাস আগে পারিবারিক কলহের জেরে উজ্জল মিয়া তাঁর স্ত্রী সেতুকে ডিভোর্স দেন। এই ঘটনায় সেতু আক্তার টাঙ্গাইল আদালতে স্বামীর বিরুদ্ধে যৌতুক আইনে মামলা করেন। এতে কৌশলী স্বামী উজ্জল ডিভোর্স দেওয়া স্ত্রীকে পুনরায় গ্রহণ করবেন বলে ফুসলিয়ে মামলা তুলে বাড়ি ফিরে আসতে বলেন। স্ত্রী সেতু আক্তার বলেন, আমি বাড়িতে আসার পর আমাকে নানাভাবে নির্যাতন করা হচ্ছে। এই শীতের মধ্যে বাচ্চাদের নিয়ে ঘরের সামনে রাত কাটাচ্ছি। গতরাতে আমাকে সরানোর জন্য অমানুষিক নির্যাতন করা হয়েছে। আমি এখন বাবার বাড়িতেও ফিরে যেতে পারবো না। স্থানীয় ইউপি সদস্য বছির উদ্দিন বলেন, আমি চেয়ারম্যান মহোদয়কে নিয়ে বেশ কয়েকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। মামলা থেকে জামিন পেয়ে উজ্জলের পাত্তাই পাওয়া যায়না। অভিযুক্ত উজ্জল মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার স্ত্রী মোবাইল ফোনে অন্য কারও সঙ্গে কথা বলে। এতে বাধা দিতে গেলে আমার সঙ্গে ঝগড়া হয়। ডিভোর্স দেওয়ার পরও আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, তিনমাস আগে ডিভোর্সের মাধ্যমে তাঁদের ছাড়াছাড়ি হয়েছে। আইনত ওই মহিলা স্বামীর বাড়িতে থাকতে পারে না। তবে এ বিষয়ে সে আদালতে মামলা করতে পারে। ইতোমধ্যে ওই মহিলার স্বামী উজ্জল থানায় এসে অভিযোগ করেছেন। ওই মহিলাকেও থানায় আসতে বলা হয়েছে, বিষয়টি মীমাংসার জন্য উভয়পক্ষের সঙ্গে কথা বলা হবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ