সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৩ এএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরের টঙ্গীতে বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে টঙ্গীর ভাদাম এলাকায় ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামের কারখানার ভেতরে শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক বিক্ষোভ ও অবরোধের সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের অনুরোধে শ্রমিকরা সড়ক অবরোধ ছেড়ে দেন। পুলিশ ও আন্দোলনকারীদের সূত্রে জানা যায়, ক্রসলাইন নিট ফেব্রিকস লিমিটেড নামের কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন। দুটি ইউনিটে ভাগ করে পরিচালনা করা হয় কারখানাটি। অক্টোবর ও নভেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। সকালে কাজে যোগ দেওয়ার পরে বেতনের দাবিতে কারখানার ভেতরে কর্মবিরতি পালন করেন ইউনিট-১-এর প্রায় ৭০০ শ্রমিক। পরে বেলা বাড়লে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে কয়েক কিলোমিটার বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকায় সড়কে অবস্থান নেন। পরে পুলিশ বেতন পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক ছেড়ে চলে যান। বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন দুই মাস ধরে বেতন পরিশোধ করছে না কারখানা কর্তৃপক্ষ। তাই আজ আমরা কাজ বন্ধ করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করি।’ এ বিষয়ে কারখানাটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোশারফ হোসেন বলেন, ‘বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়কে বিক্ষোভ করেছেন। আমরা বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে চলে যান তারা।’
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত