সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৩ এএম
ছাদেক উদ্দিন নওগাঁ জেলা ক্রাইম রিপোর্টার ্ নওগাঁর সাপাহার উপজেলার হরিপুর মোড়ে দুইটি আমের আড়ৎঘর ভাংচুর সহ লুটপাটের ঘটনা ঘটেছে। এ বিষয়ে চাচাহার দক্ষিনপাড়ার মৃত ছাদেক উদ্দীনের পুত্র কাইফুর রহমান বাদী হয়ে সাপাহার থানায় মামলা দায়ের করেছে। মামলা সুত্রে জানা যায়, ওই আড়ৎঘরের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ঘটনারদিন গত মঙ্গলবার মধ্য রাতে চাচাহার উত্তরপাড়া মৃত- ময়েজ উদ্দীনের পুত্র শরিফুল ইসলাম (৪৫), শাহজাহান আলী (৩৮), মৃত- জয়নাল আবেদীনের পুত্র আজম আলী (৪৬), ময়েজ উদ্দীনের পুত্র আব্দুল মতিন (৪৬), তিলনা চ্যাংকুড়ীর মৃত- ছমির উদ্দীনের পুত্র রফিকুল ইসলাম (৬২) সহ ১০-১১ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে আড়ৎঘরে অবৈধ ভাবে প্রবেশ করে ভাংচুর শুরু করে। এ সময় কাইফুর রহমান কে প্রাণে মেরে ফেলার হুমকী দেওয়ার ঘটনা ঘটে। ভাংচুরের পর আড়ৎঘরে থাকা ৬৫ বাইন টিন, ক্যারেট ১২০০ পিচ, চেয়ার ১০০ টি, টেবিল ৫ টি, লোহার রড ৫০ মন চুরি করে নিয়ে যায় অভিযুক্তরা। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ টাকা এবং ক্ষতির পরিমান আনুমানিক ১২ লক্ষ টাকা। ঘটনার প্রতিকার চেয়ে পরদিন রাতে চাচাহার দক্ষিনপাড়ার মৃত ছাদেক উদ্দীনের পুত্র কাইফুর রহমান বাদী হয়ে ১১ জনকে আসামী করে সাপাহার থানায় মামলা দায়ের করেছে। সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, এঘনার পরিপ্রেক্ষিতেএকটি মামলা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। তারিখ 28/12/23 ০১৭১৭ ০১২৪৯৭
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত