সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩১ এএম
এস এম মিলন ব্যুরো প্রধান খুলনা বিভাগঃ ২৩ ডিসেম্বর নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয় লোহাগড়া থানা, লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্র এবং নলদী পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব কাঞ্চন কুমার রায়, লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক(নিঃ) জনাব মোঃ সেলিম উদ্দিন এবং নলদী পুলিশ ক্যাম্পের আইসি এসআই শেখ মোঃ মোরসালিন পুলিশ সুপার মহোদয়কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুলিশ সুপার মেহেদী হাসান সালামি গ্রহণ করেন। অতঃপর তিনি অফিসার ও ফোর্সদের সাথে আইনশৃঙ্খলা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পাদন করতে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান থানা, তদন্ত কেন্দ্র এবং ক্যাম্পে আগত ভুক্তভোগীদের সাথে সুন্দর ব্যবহার করতে বলেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনতে বলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সততা, নিষ্ঠা, নিরপেক্ষ ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে কঠোরভাবে নির্দেশ প্রদান করেন। পক্ষপাতিত্ব করা এবং অনৈতিক সুবিধা গ্রহণ করার অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ সুপার মহোদয় সকল পুলিশ সদস্যদের সতর্ক করে দেন। এ সময় জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্); জনাব মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক (অপারেশনস), লোহাগড়া থানাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত