সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৭ এএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরে একটি পলিথিন কারখানায় মেশিনের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো: তাজুল ইসলাম (৪৩)। তিনি টঙ্গী পূর্ব থানার মরকুন এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে। তিনি লোড-আনলোডের কাজ করেন এবং এ কাজে ঠিকাদার হিসেবে শ্রমিক সরবরাহ করে থাকেন। জানা গেছে, গাজীপুর মহানগরের গাছা থানার কাথুরা এলাকায় দিয়া প্যাকেজিং নামের পলি উৎপাদন কারখানায় মেশিন স্থানান্তর ও স্থাপনের কাজ পান তাজুল। শুক্রবার রাতে কারখানার ভেতর একটি মেশিন স্থানান্তরের সময় মেশিনটি কাত হয়ে তার ওপর পড়ে যায়। সহকর্মীরা তাকে মেশিনের নিচ থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন। এদিকে প্যাকেজিং কারখানার নামকরণে কারখানাটিতে নিয়ম-নীতির কোন তোয়াক্কা না করে পরিবেশ বিনষ্টকারী পলিথিন উৎপাদন ও বাজারজাত করা হয় বলে স্থানীয়দের অভিযোগ । এব্যাপারে কারখানার মালিক জামাল উদ্দিন বাবুল বলেন, পরিবেশ অধিদপ্তরের অনুমতি নিয়েই তিনি কারখানাটি পরিচালনা করছেন। তিনি পলি জাতীয় প্যাকেজিংয়ের কাজ করেন দাবি করে বলেন, শুক্রবার রাতে একটি মেশিন ট্রাক থেকে নামিয়ে কারখানার ভেতর ইনস্টল করার সময় অসাবধানতা বশতঃ মেশিনের নিচে চাপা পড়ে বহিরাগত শ্রমিক মারা যায়। এ ব্যাপারে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, কারখানার ভেতর মেশিন স্থানান্তরের সময় দুর্ঘটনা বশতঃ মেশিনের নিচে চাপা পড়ে লোড-আনলোড শ্রমিক তাজুল মারা যান। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত