সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৬ এএম
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নে 'ইয়ুথ ক্লাব' আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে সাংবাদিক ইউসুফ হোসেন লেনিন এর পরিচালিত দল চাঁন চেয়ারম্যান একাডেমি। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে ধুবড়িয়া মবেদ মাতবরের বাড়ি সংলগ্ন মাঠে এই উৎসবমুখর টুর্নামেন্ট এর ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মুজিবুল ইসলাম পান্না। এতে উপস্থিত ছিলেন ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুর রহমান খান শাকিল। উক্ত খেলায় 'চাঁন চেয়ারম্যান একাডেমি' দলের পক্ষে শাটল খেলোয়াড় ছিলেন ভিপি আল মামুন ও মো. খায়রুল নবী সোহান। নাগরপুর প্রেসক্লাব সদস্য ইউসুফ হোসেন লেনিন বলেন, আজকের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে আমরা অনেক আনন্দিত। ইউনিয়নের প্রায় ১০ টি গ্রাম থেকে 'চাঁন চেয়ারম্যান একাডেমি' দলের পক্ষে যারা খেলা উপভোগ করতে এসেছেন তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ জানাই। এই বিজয় পুরো ধুবড়িয়া ইউনিয়নবাসীর বিজয়। ধুবড়িয়া ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. মোকছেদুর রহমান রিপন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মাস্টার এর পরিচালনায় খেলায় আরো উপস্থিত ছিলেন, ধুবড়িয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মরহুম চাঁন মিয়া'র ছেলে মো. আলমগীর হোসেন, সহিদুর রহমান সখি, ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) শাহালম, ১ নং ওয়ার্ড ইউপি সদস্য (মেম্বার) আতোয়ার রহমান সহ অন্যান্য স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত