সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৬ এএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর এলাকায় বৃহস্পতিবার রাতে স্থানীয় এক যুবলীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাতেরা বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ৩টার দিকে নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর এলাকার বাসিন্দা স্থানীয় যুবলীগ নেতা এম এম সোহেল রানার বাড়িতে ১০-১২জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতরা ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে সোহেল রানাসহ সবাইকে হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় ডাকাতরা ঘরের প্রতিটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে। গৃহকর্তা যুবলীগ নেতা সোহেল রানা দাবি করেন, ডাকাতেরা তাঁর বাড়ি থেকে নগদ সোয়া ৩ লাখ টাকা প্রায় ১০-১২ ভরি স্বর্ণালংকার, ৪টি মুঠোফোন, ১টি ল্যাপটপ, ১টি টিভিসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। এদিকে ১৫ নভেম্বর ভোর রাতে একই এলাকার বাসিন্দা লাক চাঁন মিয়ার বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে গাছা থানার ওসি মো. শাহ আলম যুবলীগ নেতা সোহেল রানার বাড়িতে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত