সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:২৬ এএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরের টঙ্গীতে ৭ বছরের শিশু ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড খালাতো ভাই জনি( ১৫) নিহত শিশু জান্নাত মায়ের সাথে খালার বাড়িতে বেরাতে আসেন সে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার দশশিখা গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। জান্নাত ওই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে লেখাপড়া করত। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, জান্নাত গত নভেম্বর মাসে টঙ্গীতে সিলমুন যুগিবাড়ি এলাকায় খালার বাসায় বেড়াতে আসে। গত রোববার সকালে খালাতো ভাই মোহাম্মদ জনি চিপস কিনে দেওয়ার কথা বলে জান্নাতকে বাড়ির বাইরে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর জনি বাসায় ফিরে এলেও জান্নাতকে পাওয়া যায়নি। পরে জান্নাতের বাবা আব্দুল মান্নান রোববার দুপুরে টঙ্গী পূর্ব থানায় শিশুটির নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। বুধবার পুলিশ খালাতো ভাই জনি ও তার বাবা ফজলু মিয়াকে জিজ্ঞাসাবাদ করলে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে বালিচাপা দেওয়ার তথ্য জানায় তারা। তাদের দেওয়া তথ্যে পুলিশ জনিকে সঙ্গে নিয়ে নিমতলী এলাকার বালুরমাঠ থেকে বালিচাপা দেওয়া অবস্থায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বেড়াতে এসে খালাতো ভাই কর্তৃক ধর্ষণ ও হত্যার শিকার হন এবং লাশ গুমে সহায়তাকারী জনির পিতা ফরজুল (৩৭) কে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ পুলিশ কমিশনার মোঃ ইব্রাহিম খান বলেন, গত ১৭ই ডিসেম্বর ২০২৩ তারিখ বিকেলে জনি তার খালাতো বোন জান্নাতকে চিপস কিনে দেওয়ার কথা বলে টঙ্গী শীলমুন রেল ক্রসিং এলাকায় নিয়ে যায় এবং পরবর্তীতে চিপস শেষ হয়ে গেলে আরো চিপস কিনে দেওয়ার কথা বলে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করে। জান্নাত এসব কথা বাসায় এসে বলে দিবে বললে জনি তাকে গলা টিপে হত্যা করে ওখান থেকে বাসায় চলে যায় এবং পুরো ঘটনা তার পিতা ফরজুলকে জানালে ফরজুল তার ছেলেকে নিয়ে ঘটনাস্থলে চলে যায় এবং লাশ বালি চাপা দিয়ে রাখে এবং এসব কথা অন্য কারো কাছে বলার জন্য নিষেধ করেন। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় নারী ও শিশু আইনে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত