শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৫ এএম
সোমবার (৯ জানুয়ারি) আসরের পঞ্চম ম্যাচে টস জিতে ইমরুল কায়েসের কুমিল্লাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে মাশরাফী বাহিনী। মিরপুর শের-ই-বাংলায় ম্যাচটি শুরু হচ্ছে দুপুর দেড়টায়।
কাগজে কলমে সেরা দুইয়ের তালিকায় ছিল না সিলেটের নাম। কিন্তু দেশের ক্রিকেটের সফলতম অধিনায়ক মাশরাফীর ছোঁয়ায় সেই সিলেট যেন রূপকথা লিখছে। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে উড়িয়ে দাপুটে শুরুর পর সবশেষ হাই-ভোল্টেজ ম্যাচে সাকিবের ফরচুন বরিশালকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে সিলেট।
ক্যারিশম্যাটিক নেতৃত্বে দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি বল হাতেও ছন্দে আছেন মাশরাফী। দীর্ঘ ৮ মাস পর প্রতিযোগিতামুলক ক্রিকেটে ফেরার পর দুই ম্যাচে ৪ উইকেট দখল করেছেন। সিলেটকে টুর্নামেন্টের ফেবারিটদের তালিকায় আনতে বড় ভূমিকা রাখছেন দেশি তরুণ ক্রিকেটাররাও।
শনিবার (০৭ জানুয়ারি) রাতে সাকিবের ঝোড়ো ইনিংসে গড়া বরিশালের ১৯৪ রানের পাহাড় সমান স্কোর টপকে দুর্দান্ত জয়ে রাঙিয়েছে সিলেট। ফ্র্যাঞ্চাইজিটির জয়ের মূল রূপকার ছিলেন তরুণতুর্কি তৌহিদ হৃদয় আর জাকির হাসান। সেই সঙ্গে নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুশফিকুর রহিমও প্রতিশ্রুতিশীল ইনিংস খেলেছেন।
আরও পড়ুন: জাকিরকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন সিলেটের কোচ
অন্যদিকে, প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া কুমিল্লা। তাদের ভরসা হয়ে থাকবেন লিটন ও ডেভিড মালানের মতো তারকা ব্যাটাররা।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), মোহাম্মদ হারিস, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), তৌহিদ হৃদয়, আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও রেজাউর রহমান রাজা।
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত