বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০৫:৩৯ এএম
ফখরুদ্দিন তহসিন আমতলী উপজেলা ক্রাইম রিপোর্টারঃ বরগুনা আমতলীতে রাতের আধাঁরে এক ক্ষেতের ১০ শতাংশ জমির করলা গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতে উপজেলার মানিক ঝুড়ি সাতধারা এলাকার কৃষক মো. দেলোয়ার হোসেন দুলালের ক্ষেতে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানায়, দেলোয়ার হোসেন দুলাল বাজারে বিক্রির উদ্দেশে ২০ শতাংশ জমিতে করলা চাষ করেন। ওই জমিতে মাচা দিয়ে দুই-আড়াই হাজার করলা গাছ রোপণ করা হয়। অধিকাংশ গাছে ফল এসেছে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ক্ষেতেই ছিলেন তিনি। কিন্তু কে বা কারা রাতের আঁধারে ১০ শতাংশ জমির করলা গাছ কেটে ও উপড়ে ফেলে দেয়। সকালে দেলোয়ার হোসেন দুলাল জানতে পারেন, তার ক্ষেতের গাছ নুয়ে পড়েছে। তিনি ক্ষেতে গিয়ে দেখেন, তার খেতের গাছ কেটে নষ্ট করে ফেলা হয়েছে। ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেন দুলাল বলেন, ‘আমি ধার-দেনা করে ওই ক্ষেতটি তৈরি করেছি। কে-বা কাহারা রাতের আঁধারে ১০ শতাংশ জমির করলা গাছ কেটে ও উপড়ে ফেলেছে আমি জানিনা। এতে আমার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে। করলা বিক্রি করে দেনার টাকা পরিশোধ করার কথা ছিল।’ আমতলী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ঈছা বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে-বা কারা কৃষকের করলা গাছ কেটে ফেলেছে। ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত