বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০৫:৩৮ এএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি বুধবার গাজীপুরের শ্রীপুরের বনখরিয়া এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হানিফ আলী। তিনি জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর স্টেশনের অদূরে বুধবার ভোরে গ্যাসকাটার দিয়ে লাইন কেটে ট্রেনে নাশকতা চালায় দুর্বৃত্তরা। এতে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ লাইনচ্যুত হয়ে পড়ে এবং ৬০০ ফুট রেল ক্ষতিগ্রস্ত হয়। এর পরই ওই জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৪ ঘণ্টা পর রেল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যায় ট্রেন চলাচলের জন্য উপযোগী করে তুলে। বৃহস্পতিবার ভোর ৫টা ৫০ মিনিটে ভাওয়াল এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর স্টেশন থেকে ছেড়ে যায় এবং নিরাপদে মেরামত করা অংশে চলাচল করে। এ ছাড়া ময়মনসিংহ থেকে কিছু সময়ের মধ্যে জামালপুর কমিউটার ট্রেন ও যমুনা এক্সপ্রেস ট্রেন মেরামত করা অংশ দিয়ে ঢাকায় প্রবেশ করে। জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক আছে বলে তিনি জানান। শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার শামীমা ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাস্থল হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে ঢাকা থেকে ময়মনসিংহগামী তিনটি ট্রেন চলাচল করেছে। ঢাকা থেকে ভাওয়াল এক্সপ্রেস ৬টা ৪০ মিনিটে, বলাকা কমিউটার ৭টা ৫ মিনিটে ও দেওয়ানগঞ্জ কমিউটার ৮টা ১২ মিনিটে দুর্ঘটনাস্থল হয়ে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত