সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:০১ এএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরের ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এসময় রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৫ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে এক জন নিহত এবং ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৩ ডিসেম্বর) ভোর চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোর চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন। কিছুদুর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। আমরা শুনেছি দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, এতে জয়দেবপুর-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ রয়েছে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে । ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ট্রেনের লাইনের অনেকটা অংশ কাটা। দেখেই মনে হচ্ছে পূর্বপরিকল্পিতভাবে এটি করা হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত