শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৬:১৫ এএম
শুক্রবার (৬ জানুয়ারি) এফএও’র এক প্রতিবেদনে এ চিত্র ফুটে উঠেছে।
সংস্থাটি জানায়, ২০২২ সালে খাদ্য মূল্যসূচক ছিল ১৪৩ দশমিক ৭ পয়েন্ট, যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ।
মূল্যসূচক অনুযায়ী, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে খাদ্যের দাম ১৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে।
অতিমারি করোনার ধাক্কার পর বিশ্ব অর্থনীতির চাকা ঘুরতে
থাকে। ২০২১ সালে সূচকটি ২৮ শতাংশ বেড়ে যায়। তবে গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর কৃষ্ণ সাগরে বাণিজ্য বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। এতে খাদ্যের দাম আবার হু হু করে বাড়তে শুরু করে।
আরও পড়ুন: নতুন বছরে কেনাকাটায় লাগাম টানতে বাধ্য হচ্ছেন ব্রিটিশরা!
এফএও জানায়, গত ডিসেম্বরে বৈশিক খাদ্য মূল্যসূচক ঠেকে ১৩২ দশমিক ৪ পয়েন্টে। এনিয়ে টানা ৯ মাস কমেছে বেঞ্চমার্ক সূচকটি। নভেম্বরে এটি ছিল ১৩৫ দশমিক ৭ পয়েন্ট। পরবর্তী সময়ে তা সংশোধন করে নভেম্বরে করা হয় ১৩৫ পয়েন্ট।
এফএও’র প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো এক বিবৃতিতে বলেন, ‘দুই বছর ব্যাপক অস্থিরতার মধ্য দিয়ে কাটানোর পর খাদ্যের দাম কিছুটা কমে। তবে এ ক্ষেত্রে সতর্ক থাকার পাশাপাশি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নজর রাখা গুরুত্বপূর্ণ।’
এদিকে ডিসেম্বরে সূচক পতনের কারণে আন্তর্জাতিক বাজারে উদ্ভিদজাত তেলের দাম কমেছে। একই সঙ্গে কমেছে শস্য ও মাংসের দামও। তবে দুগ্ধজাত পণ্য ও চিনির দাম সামান্য বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে এফএও।
এরপরও ২০২২ সালজুড়ে এফএও’র পাঁচটি খাদ্য উপসূচকের মধ্যে চারটিই রেকর্ড উচ্চতায় পৌঁছায়। শস্য, মাংস, দুধ এবং উদ্ভিদজাত তেল রেকর্ড উচ্চতায় পৌঁছলেও চিনির সূচক ছিল বিগত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ।
এফএও আরও জানায়, ২০২২ সালে বাজারে মন্দাভাব, জ্বালানির উচ্চমূল্য ও উৎপাদন খরচ, প্রতিকূল আবহাওয়া এবং বিশ্বব্যাপী ক্রমাগত খাদ্যচাহিদা বাড়ার কারণে খাদ্যশস্য মূল্যসূচক ১৭ দশমিক ৯ শতাংশ বেড়েছে।
সূত্র: রয়টার্স
সোলাইমান রুবেলকে নিয়ে অপপ্রচার: সত্য যাচাই ছাড়া মন্তব্য না করার আহ্বান সামাজিক যোগাযোগমাধ্যমসহ ... বিস্তারিত
সাংবাদিক কামরুল হাসান জয়ের জন্মদিন পালন সিটিজি ক্রাইম টিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা, ভালোবাস... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত