সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৩ এএম
কাজী আহসানুল হাবীব কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কালিয়াকৈরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আইল্যান্ডের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ি থানার পাঁচবাড়িয়া এলাকার আব্দুল কদ্দুস মিয়ার ছেলে আবু তাহের (৪৫) ও লক্ষিপুরের সদর থানার কল্যাণপুর এলাকার আব্দুল হাই পাটোয়ারীর ছেলে ইব্রাহীম (৩৬)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা গেছে, রোববার ভোর ৪টার দিকে ঢাকাগামী একটি প্রাভেটকার, উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আইল্যান্ডে ধাক্কা লাগে । এসময় প্রাইভেটকারে থাকা দুজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে। নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন জানান, ঘন কুয়াশার কারণে প্রাইভেটকারটি মহাসড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের নিকট দিয়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত