সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৩ এএম
বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় দিনের খেলা বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু হচ্ছে না। বুধবার রাতে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় এমনিতেই আউটফিল্ড ভারি হয়ে ছিল। এরপর সকালে থেকেও গুড়ি গুড়ি বৃষ্টি চলমান। উইকেট কাভার দিয়ে ঢেকে রাখা হয়েছে। এর আগে বুধবার আলোকস্বল্পতায় ১৪ মিনিট আর ৮.২ ওভার বাকি থাকতেই শেষ হলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা। তবে এর মধ্যেই নিউজিল্যান্ডকে খাঁদের কিনারায় ঠেলে দিয়েছে টাইগাররা। শেষ বিকালে বোলিং করতে নেমে কিউইদের ৫ ব্যাটারকে তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। সবমিলিয়ে ৫ উইকেটে ৫৫ রান নিয়ে দিন শেষ করেছে নিউজিল্যান্ড। ইতিমধ্যে ফিরে গেছেন কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, ডেভন কনওয়ে, হেনরি নিকোলস ও টম ব্লান্ডেল। বাংলাদেশের হয়ে মিরাজ ৩ আর তাইজুল নেন ২ উইকেট। তার আগে টস জিতে ব্যাটিং করতে নেমে বাংলাদেশও সুবিধা করতে পারেনি। মাত্র ১৭২ রানে অলআউট হয় তারা। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া ৩১ রান আসে শাহাদাত হোসেন দীপুর ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে সমান ৩টি করে উইকেট নেন মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপস।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত