বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০৭:৩৩ এএম
জাতীয় দৈনিক আই বার্তা সিটিজি ক্রাইম রিপোর্টার বাউফল উপজেলা প্রতিনিধ জুয়েল হোসেন ,,, পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি মসজিদের সেপটিক ট্যাংক থেকে এক মাদ্রাসাছাত্রের (১১)লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার ওই ছাত্রের মা বাদী হয়ে বাউফল থানায় হত্যামামলা করেন। ওই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই মামলার আসামিও একজন মাদ্রাসাছাত্র। তাঁর নাম ইসমাইল হোসেন (১৮)। ইসমাইল ওই মাদ্রাসা ছাত্রকে হত্যা করেছে। ইসমাইল ওই মাদ্রাসাছাত্রকে শুক্রবার রাতে ধর্ষণ করে। এরপর সে ওই ছাত্র ধর্ষণের কথা গোপন রাখতে বলে। কিন্তু ধর্ষণের কথা গোপন রাখতে রাজি না হওয়ায় ইসমাইল তাঁতে গলায় ফাঁস দিয়ে হত্যার পর লাশ স্থানীয় একটি মসজিদের সেপটিক ট্যাংকে ফেলে দেয়। গতকাল শনিবার রাতে ওই মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করা হয়। আজ রোববার সকালে লাশের ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর ওই মাদ্রাসাছাত্রকে হত্যার অভিযোগে হওয়া মামলার আসামি ইসমাইল হোসেনকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠিয়েছে পুলিশ। ইসমাইল ঢাকার মানিকদি এলাকার বাসিন্দা। নিহত মাদ্রাসাছাত্রের মামা প্রথম আলোকে বলেন, আতিকুর প্রায় তিন বছর ধরে ওই হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে আসছিল। সে মাদ্রাসার ছাত্রাবাসে থাকত। শনিবার সকালে মাদ্রাসা থেকে জানানো হয়, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে আতিকুর মাদ্রাসা থেকে পালিয়েছে। পরে তাঁরা এসে অনেক খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে মাদ্রাসার ইসমাইল নামের এক শিক্ষার্থীর অসংলগ্ন কথাবার্তা শুনে তাঁদের সন্দেহ হয়। তখন তাঁকে চাপ দিলে শনিবার সন্ধ্যার দিকে সে মাদ্রাসা থেকে প্রায় ২০০ মিটার দূরে ফজলুর রহমান মুন্সি বাড়ি জামে মসজিদের শৌচাগারের সেপটিক ট্যাংকে তাঁর ভাগনের লাশ আছে বলে জানায়। সেখানেই লাশ দেখতে পেয়ে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে শনিবার রাতে ঘটনাস্থলে যান সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সাদ্দাম হুসাইন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বশির গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল। তাঁরা রাত ১০টার দিকে শিশুটির লাশ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেন এবং মাদ্রাসারশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপর গভীর রাতে সবার সঙ্গে কথা বলে পাওয়া তথ্যের ভিত্তিতে ইসমাইলকে আটক করে থানায় নিয়ে যান।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত