বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ০৭:৩৩ এএম
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়ন জমা দিতে এসে সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে চট্টগ্রাম-১৬(বাঁশখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী মোস্তফিজুর রহমান চৌধুরী এমপির বিরুদ্ধে। তবে ফরম জমা দেয়ার সময় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর চেয়েও বেশী মানুষ নিয়ে রিটানিং কর্মকর্তার কার্যালয়ে যাওয়ার যে অভিযোগ একই অভিযোগ সব প্রার্থীর বিরুদ্ধে রয়েছে। তাদের বেলায় কোন প্রশ্ন বা কোন প্রার্থীকে এ ধরণের প্রশ্ন না করে শুধুমাত্র এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বেলায় কেন এ প্রশ্নটা। এ প্রশ্ন তো বাকী কোন প্রার্থীকে করা হয়নি, সাংবাদিকরা করেনি কেন?। তবে এমপি মোস্তাফিজুর রহমানের সাথে থাকা দলীয় নেতা কর্মীদের অভিযোগ এমপি মোস্তাফিজকে অপ্রাসঙ্গিক কিছু প্রশ্ন করা হলে সাথে থাকা নেতা কর্মীরা সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করতে থাকেন, শুরুতে ফরম জমা দেয়ার সময় পথে বাঁধা দেয়, ফরম জমা দিয়ে আসার সময় চলাচলের পথ বন্ধ করে দেয়, সাংবাদিকদের সাথে কিছু বহিরাগত লোকজন এমপি মোস্তাফিজকে নাজেহাল করার চেষ্ঠা করেন সাংবাদিকরা বাঁশখালীতে এমপি বিরোধী একটি পক্ষের এজেন্ডা বাস্তবায়ন করতে তারা উত্তপ্ত করে নির্বাচনের মাঠ গরম করার অপচেষ্টা করছে বলে অভিযোগ এমপির অনুসারীদের। এমপি মোস্তাফিজের বিরুদ্ধে একটি চক্র একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ নির্বাচনী এলাকার মানুষের। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে সাড়ে ১১টার দিকে ডিসি অফিসের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার এক পর্যায়ে আজে বাজে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হলে তিনিও ক্ষিপ্ত হয়ে চড়াও হন তিনি। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক ও বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী পৌরসভার মেয়র এডভোকেট তোফাইল বিন হোসাইন, জেলা পরিষদের সদস্য অধ্যাপক নুরুল মোস্তাফা সংগ্রাম, কালীপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আ.ন.ম শাহাদত আলম। এসময় সাথে থাকা বাঁশখালী আওয়ামী লীগের এর এক নেতা বলেন, এমপি সাহেব ফরম জমা দিতে গিয়ে কারো সাথে কোন ধরণের খারাপ ব্যবহার করেনি, তিনি আইন মেনে যথাযথভাবে গিয়ে ছিলেন, একটি গ্রুপ এমপি সাহেবকে বির্তকিত করতে মরিয়া, সব প্রার্থীরা মিছিল নিয়ে ফরম জমা দিতে গেছে সেক্ষেত্রে এমপি সাহেব কোন মিছিলও করেনি শোডাউনও করেনি, এরপরও এমপি সাহেবকে কেন দোষ দেয়া হচ্ছে বাকী কোন প্রার্থীকে তো এ ধরণের কোন প্রশ্ন করা হয়নি। পরিকল্পিতভাবে এটা ঘটনা এমপি সাহেবের কোন দোষ নেই। বিষয়টি সঠিকভাবে তদন্ত করলে বেরিয়ে আসবে। মনে হচ্ছে তারা কারো পক্ষে হয়ে সাংবাদিকরা এমপি সাহেবের বিরুদ্ধে মাঠে নেমেছে। তারা এমপির প্রতিপক্ষ গ্রুপের কাছ থেকে চুক্তিতে এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত রয়েছে। এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী নির্বাচিত হওয়ার পর থেকে বিগত ১০ বছর ধরে চক্রটি ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, এমপি সাহেব মনোনয়ন পাওয়ার পর অনেকের ঘুম হারাম হয়ে গিয়েছে, অনেকে মনে করছিল এত ষড়যন্ত্রর এমপি সাহেব মনোনয়ন পাবে না, এরপরও মনোনয়ন এমপি সাহেব পেয়েছে, কিছু ব্যক্তি ভাড়াটিয়া কিছু সাংবাদিক দিয়ে এমপি সাহবেকে বিতর্কিত করার চেষ্ঠা করেছে মাত্র, বিষয়টি আমরা তাদের আচার আচরণ দেখে বুঝতে পেরেছি, আমাদের সামনে অনেকে ফরম জমা দিয়েছে তাদের বেলায় কোন প্রশ্ন করা হয়নি। সব চেয়ে আইনসম্মত বিধিমোতাবেক ফরম আমরা জমা দিয়েছি এটা কারো সহ্য হয়নি। যে অভিযোগ এটা ভুয়া কাল্পনিক অভিযোগ এজেন্ডা বাস্তবায়ন মাত্র বিয়ষটি চট্টগ্রামবাসী এবং বাঁশখালীর মানুষ সব জানে এবং বুজে গেছে এর পেছনে কে কি করতেছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কাছে সাংবাদিকরা মৌখিক অভিযোগ দিলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়। এসময় তিনি ভুক্তভোগী সাংবাদিককে লিখিত অভিযোগ দিতে বলেন।
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত