বিএনপিকে ছাড়াই দ্বাদশ সংসদ নির্বাচন ! -

বিএনপিকে ছাড়াই দ্বাদশ সংসদ নির্বাচন ! -

sub-editor    ১২:২৭ পিএম, ২০২৩-১২-০২    63

বিএনপিকে ছাড়াই দ্বাদশ সংসদ নির্বাচন ! -

ম.হ.জামান বাবু। শেষ পর্যন্ত বিএনপির অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন৷ বৃহষ্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল৷ বিএনপির পক্ষ থেকে কোনো আসনেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়নি৷ নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম বলেছেন, ‘‘আজ (বৃহস্পতিবার) বিকেল ৪টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়ে গেছে৷ এ অবস্থায় নির্বাচনের তফসিল পুনর্নিধারণের কোনো সুযোগ নেই৷” ফলে প্রশ্ন উঠেছে এই নির্বাচনকে কি অংশগ্রহণমূলক বলা যাবে? সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচনকে অংশগ্রহণমূলক অন্তত আমি বলতে পারব না৷” অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, ‘‘তফসিল ঘোষণার আগে ও পরের পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করেছি৷ এ পর্যবেক্ষণে আমাদের ধারণা হয়েছে, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ বলতে যা বোঝায়, তা আমরা এবারও দেখতে পাচ্ছি না৷” আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, ‘‘বিএনপি নির্বাচনে আসল কিনা তার চেয়ে বড় কথা হল, জনগণ যদি ভোট দেয় তাহলে সেটাকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যাবে৷” কত শতাংশ ভোট পড়লে সেটাকে আপনারা অংশগ্রহণমূলক নির্বাচন বলবেন? জবাবে তিনি বলেন, ‘‘সেই সংখ্যা বলতে পারব না৷ তবে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি আসেনি, তবুও ৪৮ থেকে ৫২ শতাংশ ভোট পড়েছিল৷” বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনেও বিএনপির পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়ার কোন আগ্রহ দেখানো হয়নি৷ নির্বাচন কমিশন আগে থেকেই যে ঘোষণা দিয়ে রেখেছিল, বিএনপি নির্বাচনে আসলে তফসিল পরিবর্তন করা হবে৷ ফলে বিএনপি নির্বাচনে না আসায় নির্বাচন কমিশন তফসিল পরিবর্তনের প্রয়োজন বোধ করেনি৷ ইসি সচিব বৃহষ্পতিবার পরিস্কার বলেছেন, ‘‘এ অবস্থায় নির্বাচনের তফসিল পুনর্নিধারণের কোনো সুযোগ নেই৷” এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, প্রার্থীরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন৷ এই নির্বাচনে কয়টি দল কোন আসনে অংশগ্রহণ করছে তা শুক্রবার জানানো হবে৷ নির্বাচনি আচরণ বিধি প্রতিপালন বিষয়ে ইসি সচিব বলেন, ‘‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাক্ষাৎ করেছিলেন৷ বিশেষ করে আইজিপি সামগ্রিক বিষয় অবহিত করেছেন৷ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন তিনি৷ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কোনো নির্দেশনা আছে কি-না তা জেনে নিয়েছেন৷ এছাড়া কিছু কিছু প্রার্থী কোনো কোনো জায়গায় আচরণবিধি ভঙ্গ করায় আমাদের নির্বাচনি অনুসন্ধান কমিটি তাদেরকে তলব করেছে৷ এছাড়া রিটার্নিং অফিসারের মাধ্যমে নির্বাহী হাকিমরাও কাজ করছেন৷” সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. সাখাওয়াত হোসেন বলেছেন, ‘‘বিএনপি ভোটে আসছে না৷ সরকারি দল আওয়ামী লীগ ছোট ছোট কিছু রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচনে যাচ্ছে৷ আওয়ামী লীগ আর বিএনপি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না৷ জাতীয় পার্টির আগে একটা অবস্থান ছিল৷ এই নির্বাচনের পর তাদের সেই অবস্থান কতটুকু থাকবে সেটাও দেখার বিষয়৷” বৃহষ্পতিবার বেলা সকালে রাজধানীর ধানমণ্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত ‘‘গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার চর্চার রাজনৈতিক অঙ্গীকার : টিআইবির সুপারিশমালা” শীর্ষক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘‘এ নির্বাচনের ওপর জনগণের আস্থা বা ভোটের ওপর জনগণের আস্থা নিশ্চিত করা অসম্ভব হবে বলে মনে করি৷” প্রধানমন্ত্রী দায়িত্বে বহাল থাকায় নির্বাচনে দলীয় বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে কি না? এমন প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘‘যখন একটি দল নির্বাচিত হয়, সেই দল দেশের সরকার হিসেবে নির্বাচিত হয়৷ তখন সেই সরকার আর কোনো দলের সরকার থাকে না৷ কিন্তু সেই সরকারের প্রধান যদি স্বপ্রণোদিতভাবে দলীয় নেতৃত্বের অবস্থান থেকে পদত্যাগ করেন, তাহলে প্রতীকী অর্থে হলেও সবার সরকারপ্রধান হিসেবে বা সব দলের সরকার হিসেবে তার ভূমিকা রাখা সম্ভব হয়৷ সংসদের স্পিকারের ক্ষেত্রেও একই কথা৷ স্পিকার যখন নির্বাচিত হন তখন আর কোনো দলের প্রতিনিধি থাকেন না৷ তখন তিনি সব এমপির স্পিকার৷ দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯১ সালে গণতন্ত্রে উত্তরণের পথে প্রধান তিনটি রাজনৈতিক জোট দ্বারা একটি রূপরেখা প্রণয়ন করা হয়৷ পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার ঘাটতির ফলে বারবার গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুতি ও নির্বাচনকালীন সহিংসতার ঝুঁকি তৈরি হয়েছে৷” নির্বাচনে অংশ না নেওয়ার কথা আবারও বললেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান৷ বলেন, ‘‘যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটি তো তামাশার নির্বাচন৷ ফলে এই নির্বাচনে আমরা অংশ নিচ্ছি না৷” তাহলে বিএনপির পরবর্তী পদক্ষেপ কী? জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা তো আর নির্বাচনে বাধা দিতে পারব না৷ কারণ পুলিশ, র‌্যাব, প্রশাসন সবই তাদের সাজানো৷ ফলে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব৷ আমরা বিশ্বাস করি এই সরকারের পতন হবে৷ আমাদের সময়ের জন্য অপেক্ষা করতে হবে৷” গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণা করেন৷ সে অনুযায়ি আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৩০ নভেম্বর পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন৷ ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হবে৷ প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর৷ প্রার্থীরা ৬ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন৷ ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে নির্বাচনি প্রতীক বরাদ্দ হবে৷ ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে৷ এবার সব আসনে ভোট হবে ব্যালট বাক্সে৷ এই নির্বাচনে সারা দেশে ৪২ হাজার ১০৩টি ভোটকেন্দ্রের অধীনে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

sub-editor

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

sub-editor

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

sub-editor

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

sub-editor

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ