আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দিলেন হুইপ ও মন্ত্রী

sub-editor    ১০:৫৭ পিএম, ২০২৩-১১-৩০    103

আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা দিলেন হুইপ ও মন্ত্রী

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করলেন সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। জানা যায়, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে জাতীয় পতাকাবাহী গাড়ি ও পুলিশ প্রটোকল নিয়ে এসে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা ছিল। তবে মনোনয়নপত্র জমা শেষে হুইপ সামশুল হক চৌধুরী দাবি করেন, প্রটোকল ও পতাকা ব্যবহারে আচরণবিধি ভঙ্গ হয়নি। তিনি বলেন, ‘আমি শুধু জাতীয় পতাকা ও প্রটোকল নিয়ে আমার নির্বাচনী এলাকায় ঢুকতে পারব না।’ আচরণবিধি তফসিল ঘোষণার পর থেকে কার্যকর হয়েছে জানালে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত সামশুল হক চৌধুরী বলেন, ‘তফসিল ঘোষণার পর আচরণবিধি যদি কার্যকর হয়, তাহলে আমি এখনো পতাকা নিয়ে আমার এলাকায় ঢুকি নাই। এখনো আমাকে কিছু জানানো হয়নি। জানালে আর পতাকা নিয়ে ঢুকব না।’ অন্যদিকে আচরণবিধি ভেঙে গতকাল বৃহস্পতিবার (২৯ নভেম্বর) অস্ত্রধারীসহ শোডাউন দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার (১ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা নারায়ণগঞ্জ-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির সভাপতি জ্যেষ্ঠ সহকারী জজ শেখ আনিসুজ্জামানের কার্যালয়ে সশরীর হাজির হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে এ ব্যাপারে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জ্যেষ্ঠ সহকারী জজ আদালতের পেশকার ইবনে সাউদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা যায়, গতকাল (২৯ নভেম্বর) সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন গোলাম দস্তগীর গাজী। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে প্রকাশ্যে অস্ত্রসহ দেহরক্ষী নিয়ে মিছিল করেন মন্ত্রীর অনুসারী কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল ওরফে কলি। শটগান কাঁধে মিছিল করা তার দেহরক্ষীর নাম মো. জামান। ঘটনার পর ওই দেহরক্ষীকে আটকের পাশাপাশি অস্ত্রটি জব্দ করে পুলিশ।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ