সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৩:৩৮ এএম
খুলনার দৌলতপুরে একটি তুলার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সোয়া ৫টার দিকে নগরীর দৌলতপুর মহসীন মোড় এলাকায় অবস্থিত একটি তুলা-লেপ-তোষকের দোকানের পেছন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে তিনটি দোকানে। এরমধ্যে দুটি তুলা-লোপ-তোষকের দোকান এবং একটি টায়ারের দোকান ছিল। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সংবাদ দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মামুন মাহমুদ বলেন, আমাদের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আগুনে তিনটি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ এবং ক্ষতির পরিমাণ নিরুপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে জানানো সম্ভব হবে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত