নির্বাচনে এবার যে কৌশল নিচ্ছে আওয়ামী লীগ

sub-editor    ০৮:৪৬ পিএম, ২০২৩-১১-২৭    110

নির্বাচনে এবার যে কৌশল নিচ্ছে আওয়ামী লীগ

 মোঃ হাসানুর জামান বাবু। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন ৩০ অক্টোবর। এখনো বিএনপির নির্বাচনে আসার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিএনপি যদি শেষ পর্যন্ত ভোটে না আসে, তাহলে ভোট যে একতরফা হবে তাতে কোনো সন্দেহ নেই। তবে এবার যেন আগের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মতো নজির তৈরি না হয়, সে জন্য নতুন কৌশল নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি বর্জন করেছিল। সেবার দেড় শরও বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন আওয়ামী লীগের প্রার্থীরা। এবার যাতে সেই পরিস্থিতি তৈরি না হয়, তার জন্য এবার ‘ডামি প্রার্থীর’ কৌশল নিচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়লেন ৭২ সংসদ সদস্যআওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়লেন ৭২ সংসদ সদস্য রোববার বিকেলে ২৯৮টি আসনে প্রার্থী চূড়ান্ত করে ক্ষমতাসীন দলটি। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী অনেক সংসদ সদস্যকেই এবারের তালিকায় রাখেনি দলটি। বাদ পড়েছেন মন্ত্রিসভায় থাকা তিনজন প্রতিমন্ত্রী। এবার নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো অংশ নেবেন নব্বইজনেরও বেশি নবীন প্রার্থী। প্রার্থী চূড়ান্ত করার আগে রোববার সকালে গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় ২০১৪ সালের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ঠেকাতে সব আসনেই বিকল্প প্রার্থী বা ‘ডামি প্রার্থী’ রাখার নির্দেশ দেন তিনি। এবারই প্রথম আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরাএবারই প্রথম আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা পাশাপাশি নেতা–কর্মীদের ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতেও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। স্বতন্ত্র প্রার্থীদের বাধা না দিতেও নির্দেশ দেন তিনি। গণভবনের সামনে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় ছিল সকাল থেকেই। উৎকণ্ঠার সাথে ছিল মনোনয়ন পাওয়ার প্রত্যাশা। রাজনীতিবিদ ছাড়াও খেলোয়াড়, নায়ক, নায়িকাসহ পেশাজীবীরাও ছিলেন গণভবনে। ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিতে কাজ করার কথা জানান তাঁরা। মনোনয়ন প্রত্যাশীরা যখন গণভবনে আওয়ামী লীগ সভাপতির সঙ্গে মতবিনিময় করেন, তখন সড়েকর অন্যপাশে ফুটপাতে ছিল সমর্থকদের ভিড়। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর নির্দেশনা জানান নৌকার মনোনয়ন প্রত্যাশীরা। বাদ পড়লেন ৩ প্রতিমন্ত্রীবাদ পড়লেন ৩ প্রতিমন্ত্রী গণভবন থেকে বেরিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, ‘নৌকা প্রতীক যাকেই দিয়ে পাঠাবেন মানুষের সেবক হিসেবে, তার পক্ষেই কাজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী।’ এ সময় শেখ হাসিনা দলীয় সিদ্ধান্ত মেনে নিতে নেতা–কর্মীদের নির্দেশ দিয়ে মাইনুল হোসেন খান জানান, নৌকার পাশাপাশি যেকোনো নেতা বা ব্যক্তি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন। এক মনোনয়নপ্রত্যাশী বলেন, ‘উনি (শেখ হাসিনা) হাস্যোজ্জ্বল মুখে বলেছেন, “আমার কর্মীরা তো অনেক, আওয়ামী লীগের কর্মীরা। যদি স্বতন্ত্র হিসেবে কেউ নির্বাচন করতে চায় সে ব্যাপারে তিনি একটি সিদ্ধান্ত নেবেন।” সবাইকে (শেখ হাসিনা) আরেকটা কথা বলেছেন, “যদি তোমার কনফিডেন্স লেবেল ভালো থাকে, তুমি যদি এলাকায় পরীক্ষিত মানুষ হও, তাহলে তুমি ডামি প্রার্থী হিসেবে দাঁড়াতে পার।” কেউ যাতে বিনা ভোটে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় না হতে পারে সেই নির্দেশটা মাননীয় প্রধানমন্ত্রী খুব কঠিনভাবে দিয়েছেন।’ ২৯৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা২৯৮ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন যাঁরা আওয়ামী লীগ নেতারা জানান, জ্বালাও–পোড়াওয়ের বিরুদ্ধে অবস্থান নিতে বলেছেন শেখ হাসিনা। নির্বাচনকে উৎসবমুখর করতে ভোটার উপস্থিতি নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি। গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ জানুয়ারি।

রিটেলেড নিউজ

মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন

sub-editor

মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন  আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন

আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন  পরম করুণাà... বিস্তারিত

রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে।

টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত

যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত

সর্বশেষ