শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ ০১:৩৪ এএম
গাজীপুরে লরির ধাক্কায় টহলরত পিকআপভ্যান উল্টে বিতান বড়ুয়া নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় এসআই ও আরও এক কনস্টেবল আহত হয়েছেন। শনিবার (২৫ নভেম্বর) ভোর পৌনে ৪টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত দুইজন হলেন, এসআই মোছাব্বির ও কনস্টেবল মো. আক্কাস উদ্দিন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম গণমাধ্যমে জানান, বৃহস্পতিবার রাত্রীকালীন টহল ডিউটিতে রাজেন্দ্রপুর এলাকায় ছিলেন এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন। রাত পৌনে ৪টার দিকে সালনা থেকে ময়মনসিংহগামী মহাসড়কে টহল দিয়ে রাজন্দ্রেপুর চৌরাস্তা এলাকায় ইউটার্ন নেওয়ার সময় অজ্ঞাতনামা একটি লরি ডিউটিতে থাকা পুলিশ বহনকারী পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা পুলিশের এসআই মোছাব্বির, কনস্টেবল বিতান বড়ুয়া ও মো. আক্কাস উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিতান বড়ুয়াকে মৃত ঘোষণা করেন। লরি ও চালককে আটক করা যায় না
মেধাবী তরুণ জুলকার নাইন-এর ১৭তম শুভ জন্মদিনে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন আলহামদুলিল্লাহ! আà... বিস্তারিত
আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আমার দ্বিতীয় কন্যার শুভ আকদ ও বিবাহ সম্পন্ন পরম করুণাà... বিস্তারিত
রংপুরে ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ... বিস্তারিত
টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান নিয়ে নিখোঁজের ২৪ দিন পর কিশোর অটোচালক সবুজের (১৪) মাথার খুলি ও হাড়গোড় à¦... বিস্তারিত
যশোর সীমান্তে বিজিবির অভিযান, প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক নিজস্ব প্রতিবেদক: যশোর সীমান্তে চà... বিস্তারিত