সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৬ এএম
মোঃ শাকিল খান কলাপাড়া উপজেলা প্রতিনিধি (পটুয়াখালী) ঃ পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের ১নং জেটিতে কাজ করতে গিয়ে পা ফসকে পানিতে পরে ডুবে গিয়ে সাইফুল হাওলাদার (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যার দিকে লালুয়া ইউনিয়নের চারিপাড়ায় এমন দূর্ঘটনা ঘটে। মৃত সাইফুল ওই ইউনিয়নের মাঝের হাওলা গ্রামের ইউনুস হাওলাদার'র পুত্র। সে পায়রা বন্দরের ঠিকাদারী প্রতিষ্ঠান চায়নার সিসিইসিসি'র সাব ঠিকাদারী প্রতিষ্ঠান হুনানে কর্মরত ছিলো। ঘটনার বিবরনে পুলিশ ও একই জায়গায় কাজ করা সহকর্মী শ্রমিকরা জানান, বিকালে প্রথম টার্মিনালের জেটিতে অন্য শ্রমিকদের সঙ্গে কাজ করতে ছিলো সাইফুল। এসময় সে পা ফসকে রবানাবাদ নদীতে পড়ে জেটির এ্যাঙ্গেল কিংবা রডের সঙ্গে আঘাপ্রাপ্ত হয়ে ডুবে যায়। পরে অন্যান্য শ্রমিক ও পায়রা বন্দরের ডুবুরী দল তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিশ্বাস জানান, ওই শ্রমিক কাজ করার সময় তার সেফটি পোশাক ছিলো কিনা সেটি খতিয়ে দেখার অনুরোধ করিছ। পায়রা বন্দরের সহকারী প্রকৌশলী (সিভিল) আজেদুল সরকার জানান, শ্রমিকের মৃত্যু হয়েছে এটা শুনেছি। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি পরে জানানো হবে। কলাপাড়া থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত