সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৬ এএম
নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ রায়হাননওগাঁয় বক্তারপুরে ছুরিকাঘাতে প্রাণ গেল প্রান কোম্পানির মামুনের নওগাঁ জেলা বিশেষ প্রতিনিধি মোঃ রায়হান নওগাঁয় প্রাণ কোম্পানির এক বিক্রয় কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় ওই কর্মীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওই বিক্রয় কর্মীর নাম মামুনুর রশিদ ওরফে মামুন (৪২)। তিনি নওগাঁ সদর উপজেলার মাতাসাগর ফতেপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। মামুনুর রশিদ নওগাঁ জেলায় প্রাণ কোম্পানির ডেলিভারি সেলস রিপ্রেজেনটেটিভ (ডিএসআর) পদে চাকরি করতেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসান বলেন, ছুরিকাঘাতে আহত ওই রোগীকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তার শরীরের দুই হাত, বুক ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করে চার্জার ভ্যানে করে নওগাঁ শহরে কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন মামুন। পথে দুই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার পথ রোধ করে। দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় মামুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি। এ ঘটনার খবর পাওয়ার পর নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি ঊর্ধ্বতন দল ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকারীদের গ্রেফতারের চেষটা চলছে। এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে যানা যায়। নওগাঁয় প্রাণ কোম্পানির এক বিক্রয় কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর উপজেলার বক্তারপুর এলাকায় ওই কর্মীকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ওই বিক্রয় কর্মীর নাম মামুনুর রশিদ ওরফে মামুন (৪২)। তিনি নওগাঁ সদর উপজেলার মাতাসাগর ফতেপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে। মামুনুর রশিদ নওগাঁ জেলায় প্রাণ কোম্পানির ডেলিভারি সেলস রিপ্রেজেনটেটিভ (ডিএসআর) পদে চাকরি করতেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাকিব হাসান বলেন, ছুরিকাঘাতে আহত ওই রোগীকে সন্ধ্যায় হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে। তার শরীরের দুই হাত, বুক ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নওগাঁ সদর থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ সদর ও বদলগাছী উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য সরবরাহ করে চার্জার ভ্যানে করে নওগাঁ শহরে কোম্পানির কার্যালয়ে ফিরছিলেন মামুন। পথে দুই মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার পথ রোধ করে। দুর্বৃত্তরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা দিতে রাজি না হওয়ায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপায়। এ সময় মামুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ হাসপাতালে ভর্তি করেন। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি। এ ঘটনার খবর পাওয়ার পর নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি ঊর্ধ্বতন দল ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকারীদের গ্রেফতারের চেষটা চলছে। এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে যানা যায়।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত