সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৬ এএম
মোহাম্মদ আমিনুল ইসলাম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ালেন সুলতানপুত্র চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। রোববার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার। বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী রোববার স্থানীয় সাংবাদিকদের বলেন, আমি জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় উপজেলা চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়েছি। যেকোনো নির্বাচনে অংশগ্রহণ করতে হলে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বর্তমান পদ ছাড়তে হয়। তাই নির্বাচন কমিশনারের আইন অনুযায়ী বর্তমান চেয়ারম্যান পদটির পদত্যাগপত্র জমা দিয়েছি। দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী গত উপজেলার পরিষদের নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিল বাঁশখালীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিপুল ভোট আমাকে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে আমাকে মনোনয়ন দিতে পারে। তিনি আরও বলেন, আমার মরহুম পিতা সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুলতান-উল করির চৌধুরী সারাজীবন জনগণ এবং দলের জন্য দীর্ঘদিন যে ত্যাগ দিয়েছিলেন তার মূল্যায়ন স্বরূপ দল আমাকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। উল্লেখ্য, চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী সাবেক সংসদ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি বাঁশখালীর সাবেক সংসদ মরহুম সুলতান-উল কবির চৌধুরী পুত্র। তিনি বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত