সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৫:১৬ এএম
ফখর উদ্দিন তহসিন বিশেষ প্রতিনিধি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এ বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী ও তালতলী) আসন থেকে প্রায় ১২ জন প্রার্থী আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় আওয়ামীলীগ মনোনয়ন ফরম বিতরন কমিটির সদস্য ও ওজোপাডিকোর পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান। তিনি এ বিষয়ে বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম গত ১৭ নভেম্বর থেকে বিক্রি শুরু করেছে। বরগুনা-১ (বরগুনা সদর-আমতলী ও তালতলী) আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেতে ১২ জন স্বাম্ভব্য প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। প্রার্থীরা হলেন বরগুনা জেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আমতলী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, বরগুনা জেলা আওয়ামীলীগ জেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি সুবক্তা গোলাম সরোয়ার টুকু, ঢাকা বার সাবেক সভাপতি অ্যাড. গাজী শাহ আলম, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা উপ-কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম বাপ্পি, বরগুনা সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মরহুম দেলোয়ার হোসেনের কন্যা ফারজানা সুমি, বরগুনা পৌরসভা মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, বরগুনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম মনির, বরগুনা জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব মৃধা, জেলা আওয়ামীলীগ সাবেক সদস্য এসএম মশিউর রহমান শিহাব, সাবেক ছাত্রলীগ নেতা মোঃ খলিলুর রহমান ও প্রকৌশলী মনিরুজ্জামান মনির। বর্তমান সাংসদ অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার ফোরকান,বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক ছাত্রলীগ সভাপতি গোলাম সারোয়ার টুকু, বর্তমানে মাঠে সর্বোচ্চ প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা, জনগণের দোরগোড়ায় পৌঁছে তাদের খোঁজখবর নিয়ে মতবাদ যাচাই করছেন, এছাড়া অপর প্রার্থীদের মধ্যে মনিরুল ইসলাম মনির, অ্যাড. গাজী শাহ আলম, রফিকুল ইসলাম বাপ্পি, এসএম মশিউর রহমান শিহাব ও খলিলুর রহমান জনগনের সম্পৃক্ততা পেতে গণ সংযোগ চালিয়েছেন। প্রকৌশলী মনিরুজ্জামান মনির একেবারেই নবীন। তিনি এলাকায় অপরিচিত মুখ। জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন যার মাধ্যমে তারা তাদের পরবর্তী নেতৃত্বকে নির্ধারণ করতে পারবে এবং যোগ্য প্রার্থী বেছে নিয়ে জনগণ তাদের ভবিষ্যৎ নিশ্চিত করবে, তারা চায় নেতৃত্বে এমন একজন লোক আসুক যাকে তারা সর্বদা সুখে দুঃখে পাশে পাবে এবং তাদের দুঃখ দুর্দশায় ছুটে আসবে এমনটাই প্রত্যাশা বরগুনা-১ আসনের সাধারণ জনগণের। বরিশাল বিভাগীয় আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ফরম বিতরন কমিটির সদস্য ও ওজাপাডিকোর পরিচালক মোঃ মিজানুর রহমান মিজান বলেন, বরগুনা-১ আসন থেকে এ পর্যন্ত ১২ জন স্বাম্ভব্য প্রার্থী দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত