সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০৩ এএম
জাহিদুল হক রনি, নড়াইল। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের সহকারী মহাব্যবস্থাপক (গ্রেড-৪) হিসাবে পদোন্নতি পেলেন লোহাগড়া উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ মাহফুজুর রহমান। তিনি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুর রহমান ও রত্নগর্ভা রোকেয়া খানম এর জ্যেষ্ঠ পুত্র। এছাড়া তার দুই ভাই শেখ মোঃ রাসেল ( নির্বাহী ম্যাজিস্টেট) ও মোঃ মাহমুদুর রহমান, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক হিসেবে কর্মরত আছেন। ২০২২ সালে মোঃ মাহফুজুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধুর খুনী মেজর ডালিম এর পরিবারের দখলে থাকা বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের খরিদাকৃত বাড়িটি দখল মুক্ত করে সারাদেশে ব্যাপক সুনাম ও পরিচিতি লাভ করেন। লোহাগড়া উপজেলার এই কৃতি সন্তান করোনাকালীন সময়ে নিজ এলাকাবাসীর পাশে থেকে সবধরনের সাহায্য সহোযোগিতা করে প্রশংসিত হন। তার সহধর্মিণী রোজিয়া সুলতানা চামেলি সমাজসেবী ও শিক্ষানুরাগী হিসাবে এলাকায় সমাদৃত। মোঃ মাহফুজুর রহমানের মত একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শ কর্মকর্তা সহকারী মহাব্যবস্থাপক (গ্রেড-৪) হিসাবে পদোন্নতি পাওয়ায় নিজ কর্মস্থলের সকল কর্মকর্তা - কর্মচারীগণ শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ল.আ.বি ব্যাচ' ৯৭) এর পক্ষ হতে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, বিশিষ্ট ক্রিড়ানুরাগী, সর্বজন শ্রদ্ধেয় প্রবীন শিক্ষক জনাব মুরাদ উদ দৌলা (মুরাদ স্যার),ব্যাচ' ৯৭ এর সভাপতি পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম,ব্যাচ' ৯৭ এর সাধারণ সম্পাদক ও মীর সিকিউরিটিজ এর হেড অব বিজনেস মোঃ মুস্তাফিজুর রহমান, ব্যাচ' ৯৭ এর স্থায়ী কমিটির সদস্য,জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড (জিপিএল গ্রুপ) এর ডিরেক্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) মোঃ কিছলুর রহমান, এফসিএ,এফসিএমএ,স্থায়ী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুর রহমান রোমেল,অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মাহবুবুর রহমান, টেলিফোন শিল্প সংস্থার ডিজিএম মোঃ মুরাদ হোসেন বিশ্বাস,জেএন্ডএম কোম্পানীর সিইও ইঞ্জিনিয়ার এসএম মোরশেদ আলম, নড়াইল জেলা যুবলীগ নেতা শেখ সদর উদ্দিন শামীম, আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা খান আশিকুর রহমান রুবেল, ওয়ারেন্ট অফিসার মোঃ ইকবাল হোসেন, এ্যারোটিভ ট্যুরস্ এন্ড ট্র্যাভেলস এর সিইও মোঃ মিরাজ হোসেন, আলোকিত প্রতিদিনের বিশেষ প্রতিনিধি, সাংবাদিক জাহিদুল হক রনিসহ লোহাগড়া উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত