সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০১ এএম
গত ১২ নভেম্বর সন্দ্বীপ উপজেলার আলী মিয়ার বাজারে সাইফুল ইসলাম নামে এক কনজুমার পরিবেশক ব্যবসায়ী তার কর্মচারি রাকিব কে দিয়ে ১০ লক্ষ ৭৮ হাজার টাকা ব্যাংকে পাঠায়।রাকিব আলী মিয়ার বাজার থেকে একটু উত্তরে গুজুরনা মার্কেটে মোটরসাইকেল করে আসার সময় পূর্বে থেকে উৎ পেতে থাকা দুই ছিনতাইকারী জোরপূর্বক টাকা গুলো নিয়ে পালিয়ে যায়, রাকিব তাদের চিনতে সক্ষম হয়। এ ঘটনায় সাইফুল ইসলাম সন্দ্বীপ থানায় ১৩ নভেম্বর তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন , মামলার তিন নম্বর আসামী আলী মিয়ার বাজারের সভাপতি আহসান উল্ল্যহ হাসান কে আগেই গ্রেফতার করা হয়,( তাকে গ্রেফতারের প্রতিবাদে আলী মিয়ার বাজার ব্যবসায়ী সমিতি তাকে নির্দোষ দাবি করে মানববন্ধন করে) পরবর্তীতে সন্দ্বীপ থানা পুলিশ ১৪ নভেম্বর বাউরিয়া আসামী ডোনারের বোনের বাড়ি থেকে ২ লক্ষ ৬ হাজার ও ত্রিশ হাজার টাকার একটি চেক উদ্ধার করতে সক্ষম হয়।সেই সূত্র ধরে ১৫ নভেম্বর রাত সাড়ে দশটার দিকে মুছাপুর মান্দির বাড়ির মোশারফের ঘর থেকে আরো ১ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার করে সন্দ্বীপ থানা পুলিশ, ১৬ নভেম্বর মুছাপুর ২ নং ওয়ার্ডের বাসিন্দা রিপন সকাল ১০ টার দিকে চট্টগ্রামের ফয়েজ লেকে ছিনতাইয়ের আসামী ডোনার ও জীবনকে দেখতে পেলে মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিমকে বিষয়টি জানান, পরে রিপন তাদের কে সেখানকার স্হানীয় জনতার সহযোগিতায় একটি ভবনে ভিতরে আটকে রাখে পুলিশ কে খবর দেয়, এদিকে আবুল খায়ের নাদিম মুছাপুর গ্রাম পুলিশসহ দ্রুত চট্টগ্রাম গিয়ে পুলিশের সহযোগিতায় আসামীদের বিকেল তিনটার দিকে সন্দ্বীপ থানায় নিয়ে আসে। এ মামলায় তদন্ত কর্মকর্তা এস আই জয়নুল আবেদীন জানান আমরা শুরু থেকে এ মামলার বিষয়ে আমাদের চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশে আমাদের অভিযান অব্যাহত রাখি এবং দুটি অভিযানে ৩ লক্ষ ৫৫ হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হই। এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল ইসলাম জানান আমরা এ মামলার প্রধান দুই আসামী স্হানীয় চেয়ারম্যানের নেতৃত্বে জীবন ও ডোনার কে গ্রেফতার করতে সক্ষম হয়েছি তাদের জিজ্ঞেসা বাদ করে বাকি টাকা উদ্ধারের চেষ্টা অব্যহত রয়েছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত