সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০১ এএম
সাবরিনা জাহান গাজীপুর জেলা প্রতিনিধি গাজীপুরে আলাদা আলাদা স্থানে পিকআপ বাস ও রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ নভেম্বর) রাতে পুলিশ ও স্থানী সূত্র জানায়, রাতে গাজীপুরের শ্রীপুরে সড়কে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। বাসচালক মো. মাসুম জানান, সারাদিন যাত্রী পরিবহন করে রাতে ময়মনসিংহের ভালুকা থেকে জৈনাবাজার আসি। বাসটিতে কোনো যাত্রী না থাকায় জৈনাবাজারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর দাঁড় করিয়ে সহকারীকে নিয়ে পাশের হোটেলে ভাত খেতে যাই। এক পর্যায়ে বাসটিতে আগুন জ্বলতে দেখে ছুটে আসি। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কে বা কারা আগুন দিয়েছে সেটি তদন্ত করে বের করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।এদিকে রাত পৌনে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় একটি পিকআপে (ঢাকা মেট্রো-ঠ-১১-৩৮৯৮) আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও পিকআপে থাকা ফয়েল পেপার পুড়ে গেছে। এসময় আহত হন পিকআপচালক আব্দুল বারেক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, বিএনপি নেতাকর্মীরা পিকআপে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।অপরদিকে গাজীপুর মহানগরের ভুরুলিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পরপরই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ্ আল আরেফিন বলেন, রাত পৌনে ৯টার দিকে ভুরুলিয়া রেললাইনে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে সেটি নিয়ন্ত্রণে আনা হয়।গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোরাদ আলী জানান, আশপাশ থেকে ময়লা আবর্জনা এনে রেল সেতুর ওপর আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয়রা নিভিয়ে ফেলে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত