সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৬ এএম
হিমেল সরকার, জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিবশংকর দাসের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে মেয়রের কার্যালয়ে স্থানিয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভুঁইয়া মিনাজ, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, মাহবুব আলম লিটন, কান্তি কুমার ভট্টাচার্য, মিঠু সূত্রধর পলাশ, উপজেলা প্রেসক্লাবের সদস্য খান জাহান আলী চৌধুরী, সদস্য আবু সুফি, মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু কাউছার, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সদস্য আলমগীর হোসেন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রেজাউল হক রহমত, সাধারণ সম্পাদক মোঃ সায়েদুর রহমান রাসেল, থানা প্রেস ক্লাবের মোঃ হেলাল উদ্দিন, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সঞ্জয় শীল, গৌরাঙ্গ দেব নাথ অপু, শাফিউল আলমসহ অন্যান্যরা। সাংবাদিকদের পাশাপাশি স্থানিয় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি পদ প্রার্থী হাজী খাইরুল আমিন, উপজেলা যুব লীগের সভাপতি শামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, পৌরসভার কাউন্সিলর আবু সায়েদ. গনি চাঁন মকসুদ, কাউন্সিলর হাজী মোঃ নুরুজ্জামান, কাউন্সিলর মোঃ আবু তাহের,জসিন উদ্দীন, কাউন্সিল নিলুফার ইয়াসমিন, আইরিন আক্তার,রেহানা বেগম,পৌর নির্বাহী কর্মকর্তা আরিফ সারোয়ার বাতেন, পৌর হিসাব রক্ষক মোঃ জামাল উদ্দিন সহ পৌর কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন। এ সময় মেয়র এডভোকেট শিবশংকর দাস সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়াসহ ৪ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও পৌর সভার আয়-ব্যয় ও সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা করেন। পৌর মেয়র এডভোকেট শিবশংকর দাস জানান, নির্বাচিত হওয়ার কয়েক মাসের মধ্যে বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারনে টানা ২ বছরের উপর সারাদেশের ন্যায় নবীনগরেও পৌর কার্যক্রমে ব্যাঘাত ঘটেছিল। আমি করোনা পরিস্থিতির ২ বছর পর বর্তমানে শেষ হওয়া ২ বছরে পৌর সভার আলোক সজ্জার জন্য সড়ক বাতি স্থাপন, ডাম্পিং স্টেশন উদ্বোধন ও কার্যক্রম শুরু করা, বাসা বাড়ি থেকে শুরু করে রাস্তাঘাটে পড়ে থাকা ময়লা-আবর্জনার স্তুপ দ্রুত অপসারণ করা, হাইড্রোলিক হর্ণ অপসারণ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, ব্রীজ-কার্লভার্ট নির্মাণ, রাস্তা সংস্কার ও নির্মান করা, স্থানিয় মসজিদ, মন্দির, ঈদগাঁ, কবরস্থান, শ্মাশান সংস্কার ও পরিছন্নতাসহ পৌর নাগরিক সুবিধা দেয়ার চেষ্টা করেছি। সকলের সহযোগিতা পেলে আরো উন্নত পৌরসভা উপহার দিতে পারবো বলে আশা করছি।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত