সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৩ এএম
বিস্তারিত সিটিজি ক্রাইম টিভির ডেস্ক রিপোর্টে
আবুল কালাম আবু ওরফে লেংড়া আবু ছিলো অপরাধী শিবির সন্ত্রাসী গিট্টু নাছিরের সহযোগী। যিনি ২০০৫ সালে গিট্টু নাছিরের সহযোগী সাজ্জাদের সাথে অপকর্মে জড়িত থাকায় র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব এর কাছে হাতেনাতে গ্রেফতার হয়েছিলো।
এরপর অনেক জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন গণমাধ্যমে বিষয়গুলো নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়।
প্রথম আলো পত্রিকার কাটিং ও মামলার চার্জশীটের কপি সহ দালিলিক প্রমাণ তুলে ধরা হলো।
এতো অপরাধ অপকর্ম করেও জেল হাজতে থেকে সাজাপ্রাপ্ত আসামি হয়েও সে ২ নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক বনে গেছে। এটা কিভাবে হলো?
সকলের চোখে টিনের চশমা পরিয়ে দিব্যি দেদারসে তার অপরাধ অপকর্মের শাখা প্রশাখা প্রসারিত করে চলেছে।
সে দলের নাম ভাঙিয়ে বালুচরা খন্দকিয়া চরা থেকে দীর্ঘ আট বছর যাবত অবৈধভাবে বালি উত্তোলন করে চলেছে। নিষেধাজ্ঞা থাকা সত্বেও বারবার অবৈধভাবে বালি উত্তোলন করে বিক্রি করে ব্যবসার ডালপালা মেলে দিয়েছে। যেন এসব দেখারও কেউ নেই।
ভুঁয়া লিজের কপি বানিয়ে চট্টগ্রাম উন্নয়ন জেলা পরিষদের প্যাড নকল করেই নাকি এই অবৈধ বালি উত্তোলন তিনি করতেন, যা ঐ এলাকার বিভিন্ন সাধারণ জনগণের কাছ থেকে নেওয়া তথ্যে উঠে এসেছে।
সে আজ ৫ টা ট্রাকের মালিক। সাথে গড়ে তুলেছে অবৈধ সম্পদের পাহাড়। কারও কাছ থেকে নেওয়া হাওলাতি টাকা ওনি ফেরত দেন না।
টাকা চাইলেই বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন এবং ছোটখাটো দোকানদারের কাছ থেকে জোর পূর্বক বাজার করে খাতায় লিখে রাখো বলে নিজেই বাজার নিয়ে যাওয়া তার নিত্য নৈমিত্তিক কাজ। অন্যথায় দোকানীর গালে জুটে যেতো তাদের চড় ও থাপ্পড়।
তার এসব কর্মকাণ্ডের স্বাক্ষী স্বয়ং আ জ ম নাছির ভাই। কাঠাল বাগান মোড়ে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের নেতৃত্বে একটা সমাবেশে প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব আ জ ম নাছির বক্তব্য প্রদান কালে আবুকে বালি উত্তোলন করতে নিষেধ করেছিলেন।
উনি দু'একবার নিষেধ করার পরেও বালি উত্তোলন বন্ধ করেনি। বায়েজিদ থানার পুলিশ এসেও বন্ধ করতে পারেনি। এখানে যেন আমলা, নেতা কিংবা প্রশাসন স্বয়ং নির্বিকার। কারো কোন পরোয়া না করে দুঃসাহস যেন তার দিনকে দিন বেড়েই চলেছে।
বালুচরা কাঠাল বাগানের পাশের লালমাঠে রাতদিন জুয়ার আসর ও খন্দকিয়া চরার ওপার হতে চোলাই মদের ব্যবসা তার ইন্ধনেই চলে। তার বাড়ির সামনে একশো লিটার চোলাই মদ জব্দ করে বায়েজিদ থানার পুলিশ।
তার সহযোগী জসিমকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। তখন আবু ওমরা হজ্বে থাকায় হয়তো এই চোলাই মদের চালান ধরা পড়ে বলে গোপন সূত্রে জানা যায়। তার প্রমাণও মিলেছে সিটিজি ক্রাইম টিভির অনুসন্ধানে।
বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগ এর সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম ১০ আসনের বর্তমান সাংসদ আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চুর কর্মী বলে নিজেকে দাবী করেন।
গিট্টু নাছিরের সহযোগী সাজ্জাদের সাথে অবৈধ অস্ত্র সহ রেব এর হাতে গ্রেপ্তার হয়। এছাড়াও একাধিক মামলায় একাধিকবার গ্রেফতার হয়েছেন তিনি। বর্তমানে তার বিরুদ্ধে মারামারি, ভাংচুর ও বিভিন্ন মামলাও রয়েছে বলে গোপন তথ্য সূত্রে পাওয়া গেছে।
অন্যদিকে, রিদয় নামের এক ছাত্রলীগ নেতা
বালুচরা বাজারের দক্ষিণ পাশে দোহা মন্জিলের সামনে কাঁচা বাজারে এক জনের জায়গা দখল করে অবৈধভাবে ইট বালির ব্যবসার অফিস বানিয়েছে।
বালুচরা যার জায়গা দখল করে ইট বালির অফিস বানিয়েছে তার নাম বাচা মিয়া। তিনি তার বক্তব্যে বলেন,
মাদক সেবন, বহন, বিক্রি, প্রচার, প্রকাশেও যেন কমতি নেই তাদের। নির্লজ্জের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের বাজে ভিডিও চিত্র উঠে আসে জনসম্মুখে। এভাবে হরহামেশাই নানা ধরনের বাজে কর্মকাণ্ডের ফিরিস্তি জনসম্মুখে প্রকাশ করা হলেও যেন অপরাধীরা সগৌরবে তাদের অপরাধ, অবৈধ অপকর্ম লুকিয়ে কিংবা প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে।
দল, মত, নির্বিশেষে এমনকি প্রশাসনের নাকের ডগায় যেন এভাবেই চলছে তাদের রমরমা মাদক, চোরাচালান সহ অবৈধ কর্মকাণ্ডের ফিরিস্তি।
গিট্টু নাছিরের সহযোগীরা বর্তমানে কে কোথায় কিভাবে আছেন দেখুন ভিডিও চিত্রে বিস্তারিত...
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত