সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৬ এএম
নইমুল ইসলাম নায়ুম, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ভানোর ইউনিয়নে ঐতিহ্যবাহী ২০০ বছরের পাঁচপাহাড় কালীপূজায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন। এসময় তিনি বলেন, জামাত-বিএনপি দেশের শত্রু উন্নয়নের শত্রু এই শত্রুরা যাতে মাথা তুলে দাড়াঁতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকতে এবং শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে এলাকার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আগামীতে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর পাঁচপাহাড় কালীপূজা মন্ডবে কালীপূজা উপলক্ষে ২১০ জন আদিবাসী ও হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগ মানে উন্নয়ন আওয়ামী লীগ মানে শান্তি, আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততদিন দেশের মানুষ শান্তিতে থাকবে। শেখ হাসিনা হাতকে শক্তিশালী করতে পারলে আমরা দেশ থেকে সকল অপশক্তি দূর করতে পারবো। আমি সবসময় আপনাদের পাশে আছি আপনারা যখনি আমাকে ডাকবেন, আমি তখনি আপনাদের পাশে থাকার চেষ্টা করবো। আমি যাতে সবসময় আপনাদের পাশে থাকতে পারি সেজন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পাঁচপাহাড় কালীপূজা মন্ডবের সভাপতি প্রভাষক সুজন ঘোষ এর সভাপতিত্বে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম। আরও বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গী উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম ভাসানী, ভানোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন সিদ্দিকী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মামুন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা তাঁতি লীগের সভাপতি সাদেকুল ইসলাম, লাহিড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলমগীর কবির, শহিদ আকবর আলী কলেজের প্রভাষক কৃষ্ট মোহন সিংহ, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাঈদ মাহাবুব, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরুল হাসান হিরা সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ ও সংগঠন নেতৃবৃন্দ ও কালীপূজার ভক্তবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। নইমুল ইসলাম নায়ুম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি ০১৭২২৮০২৩৬৬
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত