সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৬:৪৬ এএম
মোঃ গোলাম কিবরিয়া - লোহাগড়া, নড়াইল। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শহিদুল ইসলাম (৩৫) নামের ১ ব্যক্তি কে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাব্বিরুল আলম। আটককৃত মোঃ শহীদুল ইসলাম (৩৫) সদর থানাধীন সিংগা গ্রামের মোঃ আতিয়ার মোল্লার ছেলে। আজ ১৩ই নভেম্বর দুপুরে নড়াইল সদর থানাধীন সিংগাসেনপুর ইউনিয়নের সিংগা গ্রামসহ নির্মাণাধীন বাবা এগ্রোফার্ম এর মাঠের উত্তর পাশে ইটের সলিং রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) ফারুক হোসেন, এসআই (নিঃ) জয়দেব কুমার বসু, এসআই (নিঃ) অপু মিত্র, এএসআই (নিঃ) সেলিম মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শহিদুল ইসলাম কে আটক করে। এ সময় ধৃত আসামি মোঃ শহিদুল ইসলামের নিকট থেকে ৫০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামি মোঃ শহিদুল কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন এর দিকনির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত