আখাউড়ায় খেলাঘর আসরের নতুন কমিটি গঠন।

আখাউড়ায় খেলাঘর আসরের নতুন কমিটি গঠন।

sub-editor    ০৯:৩৭ পিএম, ২০২৩-১১-১৩    34

আখাউড়ায় খেলাঘর আসরের নতুন কমিটি গঠন।

হিমেল সরকার, জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নববন্ধন খেলাঘর আসরের নতুন কমিটি গঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে 'প্রতিনিধি সম্মেলন' শেষে ২১ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি পদে কালের কণ্ঠের সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবু ও সাধারণ সম্পাদক পদে ভোরের কাগজের সাংবাদিক জুটন বনিক নির্বাচিত হয়েছেন। এদিকে নবগঠিত এ কমিটিতে সহ-সভাপতি পদে কাজী স্বপ্না সিফাত, পরিমল সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান খান, আশীষ সাহা, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান খান সুমন, কোষাধ্যক্ষ সঞ্জয় সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রুবেল আহমেদ, দপ্তর সম্পাদক মাসুকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক তাহমিনা আক্তার নির্বাচিত হন। এছাড়া কার্যকরী সদস্য পদে আশিষ বিশ্বাস, পলাশ সাহা, নাহিদা আহমেদ শিথিলা, বাসুদেব বিশ্বাস, শুক্লা রায়, মো. সাগর, প্রানেশ ঘোষ, সাজ্জাদ খান প্রান্ত, দুর্জয় বনিক, মনি দাস নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এর আগে প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। শিক্ষক অলক কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা। এতে বিশেষ অতিথি ছিলেন খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জুয়েলুর রহমান। সম্মেলনে বক্তব্য রাখেন শিশুশিল্পী প্রান্তিকা সাহা, হুমায়রা লাবিবা খুশবু ও রুদ্রজিৎ পাল। নতুন কমিটি ঘোষণার পর নব নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত। এদিকে নতুন এ কমিটিকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাঘর আসরের সভাপতি ডা. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার এবং নবীনগর মলয়া খেলাঘর আসরের সভাপতি গৌরাঙ্গ দেবনাথ অপু ও সাধারণ সম্পাদক জামাল হোসেন পান্না।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স্বামীর ভাইকে ঘিরে সন্দেহ, প্রকৃত ঘটনা জানতে তদন্তের দাবি

sub-editor

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত

শোক সংবাদ শোক সংবাদ,   ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু :

শোক সংবাদ শোক সংবাদ,  ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।

সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব।  নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত

নড়াইলে অবৈধ কয়লার ভাটার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক হেনস্তার তীব্র নিন্দা জানাই

নড়াইলে সাংবাদিক হেনস্থা  মো গোলাম কিবরিয়া  নড়াইল জেলা :  নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

sub-editor

দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ​দীঘি... বিস্তারিত

সর্বশেষ