সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ০৭:২১ এএম
মোঃ হিমেল সরকার, জেলা প্রতিনিধিঃ- ব্রাহ্মণবাড়িয়া -৫ নবীনগর উপজেলা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যাপক নুরুন্নাহার বেগম এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ( ১১ নভেম্বর) শনিবার বিকালে ইব্রাহিমপুর বাঁশ বাজার সমিতি মার্কেটে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইব্রাহিমপুর ইউনিয়নের মহিলা আওয়ামীলীগের সভাপতির ও মেম্বার জাহানারা বেগমের সভাপতিত্বে ও কাজী আশরাফ উদ্দিন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক নুরুন্নাহার বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবুল হোসেন সরকার, উপজেলা আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কয়েছ আহমেদ , নবীনগর উপজেলা মহিলা আওয়ামীলীগের সদস্য লুৎফর নাহার, মহিলা আওয়ামী লীগের অন্যতম নেত্রী ও ইউপি সদস্য ইসমআরা জাহান,ইব্রাহিমপুর ইউপি সদস্য মোছাম্মৎ খালেদা বেগম রেনু, , শ্রীরামপুর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা মেম্বার আনোয়ারা বেগম, আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান খন্দকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরেন এবং বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস গাড়ি ভাঙচুর পুলিশকে পিটিয়ে হত্যা, প্রধান বিচারপতির বাসভবনে অগ্নিসংযোগ, ১০ট্যাক অস্ত্র মামলার আসামি,২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা, ১৯৭৫ সনের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপরিবারে হত্যা একই সূত্রে গাঁথা, এবং বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে এদেশের সাধারণ জনগণকে রুকতে হবে। এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা মার্কায় মনোনীত করবে তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু মৃত্যুর ঘটনায় স্বামী ও স... বিস্তারিত
শোক সংবাদ শোক সংবাদ, ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফের মৃত্যু : ইন্নালিল্লাহি ওয়া ই... বিস্তারিত
সীতাকুণ্ড শীতলপুর শ্রী শ্রী লোকনাথ বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব। নন্দীনি চৌধুরি ( রিনা) চট্টগ... বিস্তারিত
নড়াইলে সাংবাদিক হেনস্থা মো গোলাম কিবরিয়া নড়াইল জেলা : নড়াইলের বিছালী ইউনিয়নের বন্নির মোড় ... বিস্তারিত
অনুপ্রেরণায় নবদিগন্ত দেশ গড়ার অঙ্গীকারে ফুলবাড়ীর কৃতিদের বরণ করে নিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবি... বিস্তারিত
দীঘিনালায় হিল ভিডিপি সদস্যদের অর্থায়নে ওষুধ বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান দীঘি... বিস্তারিত